নিজস্ব প্রতিবেদক | ০১:৩৬ এএম, ২০২৩-০৭-১৬
রাঙামাটির রাজস্থলী উপজেলা চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে বাঙালহালিয়া হতে চট্টগ্রামে পাচারকালে দেশীয় তৈরী ২৫লিটার চোলাই মদসহ ২ জন নারী মাদক পাচারকারীকে আটক করা হয়েছে । আটককৃতরা হলেন, হালিমা বেগম ৫৫ (প্রকাশ ফারুকের মা) এবং মরিয়ম বেগম (৫১)। তারা চট্রগ্রামের বাসিন্দা।
আজ শনিবার (১৫জুলাই) রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম ( বার) এর নির্দেশনায় চন্দ্রঘোনা থানার ওসি সাইফুল আজম এর নেতৃত্বে এসআই ( নিঃ) মাহবুব হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় রাজস্থলী উপজেলাধীন তিন নম্বর বাঙালহালিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাক বাংলা মধ্যম পাড়া থেকে ২৫ ( পঁচিশ) লিটার দেশীয় তৈরি চোলাই মদ সহ আটক করা হয়।
চন্দ্রঘোনা থানার ওসি সাইফুল আজম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয় এবং শনিবার রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়।১নং আসামী হালিমা বেগমের বিরুদ্ধে চট্রগ্রাম জেলা ও মহানগরে বিভিন্ন থানায় ০৮ টি ও ২ নং আসামী মরিয়ম বেগমের বিরুদ্ধে ১ টি মাদক মামলা রয়েছেন বলে জানান পুলিশ।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited