গোলামুর রহমান-লংগদু | ০৬:৪৯ পিএম, ২০২৩-০৭-১৬
রাঙ্গামাটির লংগদু উপজেলার বগাচতর ইউনিয়নের গাউসপুর ফরেস্ট অফিস এলাকার জরাজীর্ণ ব্রিজটি পুনঃনির্মাণের দাবীতে মানববন্ধন করেছে ভাসান্যদম,বগাচতর, গুলশাখালী তিন ইউনিয়নের জনসাধারণ।
শনিবার (১৫ জুলাই) সকাল ১১টায় গাউসপুর জরাজীর্ণ ব্রিজ সংলগ্ন এলাকায় তিন ইউনিয়নের জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে উক্ত মানববন্ধন করেন।
এসময় মো. রাকিব হাসানের সঞ্চালনায়, ৪নং বগাচতর ইউপি চেয়ারম্যান আবুল বশরের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন, গুলশাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, ইউপি সদস্য মুসা, ইউপি সদস্য আব্দুল করিম,ইউপি সদস্য আবু তালেব, বাঙ্গালী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শাহাদাৎ ফরাজী সাকিব, নাগরিক পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক এবিএস মামুন,সহ তিন ইউনিয়নের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মানববন্ধনে বক্তব্যে বক্তারা বলেন, তিনটি ইউনিয়নের যাতায়তের একটি মাত্র রাস্তার উপর নির্মিত ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় কয়েকবছর যাবত পরে আছে, জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটির উপর দিয়ে রাস্তা পারাপার হচ্ছে তিন ইউনিয়নের লক্ষাধিক সাধারণ মানুষ। এই ব্রিজটির উপর দিয়েই প্রতিদিন পারাপার হয় কয়েক মেট্রিক টন কাঁচা মাল,স্কুল মাদ্রাসার হাজারো ছাত্র ছাত্রী। যেকোন মূহুর্তে ব্রিজটি ভেঙ্গে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, দেশ যখন উন্নয়নের মডেল হয়েছে আমরা কেন পিঁছিয়ে থাকবো।মাত্র ৭০ মিটার ব্রিজটি যেকোন মূহুর্তে সরকার চাইলে করতে পারে, কিন্তু কথা বলার কেউ নাই, সবাই শুধু আমাদের আশ্বাস দিয়েই যাচ্ছে।দ্রুত ব্রিজটি পুননির্মাণ না করলে, কোনরকম দুর্ঘটনা হলে এদায় কেউ এড়াতে পারবেনা। তাই আমাদের দাবী শীঘ্রই ব্রিজটি ভেঙ্গে পুনঃনির্মাণ করা হোক।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited