নিজস্ব প্রতিবেদক | ০১:৫২ পিএম, ২০২৩-০৭-১৮
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে উভয়পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় খাগড়াছড়ি শহরের শাপলা চত্ত্বরে দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার জানান, শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয় সরকার প্রতিষ্ঠার ১ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে পদযাত্রা আয়োজন করে জেলা বিএনপি। এ সময় শহরের শাপলা চত্বরস্থ দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ-যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়। এতে বিএনপির অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে খাগড়াছড়ি জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন জানান, সকাল ৯টায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা শহরের নারিকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা কর্মসূচির আয়োজন করা হয়। এ কর্মসূচিকে বাধাগ্রস্ত করতে বিএনপির লোকজন হামলা চালায়। এতে আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হন।
স্থানীয়রা জানান, বিএনপির এক দফা দাবি আদায়ে পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সকাল থেকে জেলা শহরের শাপলা চত্ত্বরে দলীয় কার্যালয়ে জড়ো হয় নেতা-কর্মীরা। একই সময়ে পূর্বঘোষিত শান্তি সমাবেশের জন্য শহরের নারকেল বাগানস্থ দলীয় কার্যালয়ে জড়ো হন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এক পর্যায়ে দুপক্ষ শহরের শাপলা চত্ত্বরে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
পুলিশ জানায়, শহরে থমথমে অবস্থা বিরাজ করছে। এখনো সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এদিকে বেলা ১২টার পর খাগড়াছড়ি পৌরসভার ভেতরে ভাঙচুর চালানো হয়৷ সেই সঙ্গে বেশ কয়েকটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়৷
খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী অভিযোগ করে বলেন, বিএনপির লোকজন পৌরসভা গেটের ভেতরে ডুকে পুরো পৌরসভা ভাঙচুর করছে। এ ছাড়া তারা পৌরসভার মোটরসাইকেলও পুড়িয়ে দিয়েছে।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited