জুরাছড়ি প্রতিনিধি | ০২:২৮ এএম, ২০২০-১১-০৪
জুরাছড়ির যক্ষাবাজরে কাঁচাতরকারি পাইকারী ব্যবসায়ীদের দখলে। প্রতি মঙ্গলবার হাটের দিনে রাত তিনটায় অধিকাংশ পাইকারী ব্যবসায়ীরা কাঁচাতরকারি নিজেদের দখলে নিয়ে ক্রয় করে থাকেন। এসব তরকারি পাইকারী ব্যবসায়ীরা রাঙ্গামাটি সদরে নিয়ে বিক্রি করে থাকেন। তরকারির জন্য বিপাকে পড়তে হয় এখানকার স্থানীয় জনগণের। নেই কোন ব্যবসায়ী নেতাদের তদারকি।
এছাড়াও মাছ,মাংসের বাজারে ব্যবসায়ীরা যা ইচ্ছে তাই ভোক্তাদের নিকট বিক্রি করে যাচ্ছেন। আজ মঙ্গলবার হাটের দিন সরেজমিনে গিয়ে দেখা যায় ২৫০ গ্রাম ওজনের দুইটি কাঠাঁল ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা আক্ষেপ করে জানান,যক্ষাবাজারে নামে মাত্র বাজার কমিটি করা হয়েছে,কার্যক্ষেত্রে নেই কোন ভূমিকা ।
অপরদিকে প্রতিবছর ভোক্তা অধিকার দিবস সরকারি ভাবে পালনা করা হলেও বাজারে নেই কোন কার্যকারিতা। তাই জনগণের দাবী অচিরেই এসব পাইকারীদের তরকারি ক্রয়য়ের ক্ষেত্রে নিদিষ্ট একটি সময় নির্ধারণ করে দেওয়ার জন্য উপজেলা প্রশাসন ও ব্যাবসায়ী নেতাদের প্রতি আহব্বান করেন।
ব্যবসায়ী নেতা ইমন চাকমা থেকে মুটোফোনে জানতে চাইলে প্রতিবেদকে জানান, এ বিষয়ে বেশ কয়েকবার ক্রেতারা বাজার কমিটির কাছে অভিযোগ করে আসছে। বিষয়টি নিয়ে আগামীতে কমিটির নেতৃবৃন্দ আলোচনার ভিক্তিতে সিদান্ত নেবে।
একই কমিটির সদস্য মোহাম্মদ আবুল কাসেম জানান,এসব বিষয়ে চুড়ান্ত পদক্ষেপ নিতে গেলে জনপ্রতিনিধি ও প্রশাসনের সর্বাত্বক সহযোগিতা প্রয়োজন
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited