নিজস্ব প্রতিবেদক | ০৯:৩০ পিএম, ২০২৩-০৭-২২
খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২শত ৮২জন শিক্ষার্থীতের মাঝে ট্যাব বিতরন করা হয়েছে। শনিবার (২২জুলাই) উপজেলা পরিষদ অডিটরিয়াম সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যন অফিসারে আয়োজনে শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরন উদ্বোধন করে প্রধান অতিথি খাগড়াছড়ির সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মুহাম্মদ আবুল হাসনাত খাঁন এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আরাফাতুল আলম এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দীঘিনালা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: কাশেম, দীঘিনালা থানা অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আলী, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো: মোস্তফা কমাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান মিজ সীমা দেওয়ান, দীঘিনালা প্রেসক্লাস সভাপতি জাহাঙ্গীর আলম রাজু প্রমূখ। এতে শিক্ষকদের পক্ষ হতে বক্তব্য দেন অনার্থ আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সিরাজুল হক।
ছাত্রছাত্রীদের মধ্যে থেকে অনুভূতি প্রকাশ করে বক্তব্য দেন, দীঘিনালা সরকারী উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণি শিক্ষার্থী নিজেন্দ্র লাল ত্রিপুরা, ফারিয়া ইয়াছমিন রিয়া, হাচিনসনপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো: নাজমুল ইসলাম।
আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনা বাংলা স্মার্ট বাংলাদেশে পরিনত করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মার্ট বাংলাদেশের শিক্ষার্থীদের স্মার্ট হতে হবে। দক্ষ মানুষেরা গড়তে পারে দক্ষ বাংলাদেশ শেখ হাসিনা একদিন থাকবে না কিন্তু বাংলাদেশ মাথা উচু করে থাকবে বিশে^। দৃষ্টি ভঙ্গি আলাদা হতে পারে সকলে অন্তরে দেশ প্রেম ধারন করে দেশের স্বাধীন স্বার্বভৌমত্ব রক্ষায় কাজ করতে হবে। তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, ট্যাবগুলোতে ইতিবাচক দিগগুলো ব্যবহার করতে হবে ট্যাবে মাধ্যমে দ্রুত তথ্য আদান প্রদান করা যায়, স্মার্ট বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদেরকেও স্বার্ট হতে হবে। আলোচনা সভা শেষে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ২৮২টি ট্যাব বিতরন করা হয়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited