নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৫ পিএম, ২০২৩-০৭-২৪
রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার আজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলকের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় রাবিপ্রবি প্রক্টর ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক জুয়েল সিকদার এবং ভাইস চ্যান্সেলর মহোদয়ের একান্ত সচিব নৃপেন চাকমা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎকালে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে রাঙ্গামাটি পার্বত্য জেলায় উচ্চ শিক্ষার এ প্রতিষ্ঠান স্থাপন করেছেন। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে প্রযুক্তিগত উন্নয়ন ও আধুনিকীকরণের মাধ্যমে বাস্তবে ডিজিটাল ও স্মার্ট বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের লক্ষ্যে আইসিটি মন্ত্রণালয় সর্বাত্মক সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।
ভাইস চ্যান্সেলরের আবেদনের প্রেক্ষিতে তিনি বিশ্ববিদ্যালয়ের ৫ টি ডিপার্টমেন্টের জন্য ৫টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব, দুটি হলের জন্য দুটি শেখ রাসেল ডিজিটাল ল্যাব এবং একটি স্মার্ট ক্লাস রুমস্থাপনের প্রতিশ্রুতি দেন। ভবিষ্যৎ দক্ষ মানব সম্পদ তৈরি করতে ও স্মার্ট অর্থনীতির জন্য স্মার্ট জনবল প্রয়োজন। এক্ষেত্রে চারটি সম্মুখ সারির প্রযুক্তিতে শিক্ষার্থীদের প্রশিক্ষিত হয়ে দক্ষ হতে হবে। তিনি সেই চারটি সম্মুখসারির প্রযুক্তি বিষয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবটিক্স, মাইক্রো চিপস ডিজাইনিং ও সাইবার নিরাপত্তা বিষয়ে ছয় মাসের ট্রেড কোর্স চালুর উদ্যোগ নেওয়ার কথা জানান। এসময় মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের এই বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সার্বিক সহযোগীতা কামনা করেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited