আজগর আলী খান | ০৪:২০ পিএম, ২০২৩-০৭-২৪
রাঙামাটি রাজস্থলীর মদন পাড়া কার্বারী এলাকার ) সম্প্রতি হঠাৎ করে বন্যাহাতির উৎপাত দেখা দিয়েছে বলে জানাগেছে। গত কয়েকদিন ধরে কাপ্তাই হরিনছড়া চিৎমরম এলাকা দিয়ে প্রবেশ করে দল বেঁধে বন্যহাতির দল ঘুরে বেড়াচ্ছে। উপজেলার বিভিন্ন পাড়ায় নেমে এসব হাতি তান্ডব শুরু করতে পারে বলে আশঙ্কা করছেন পাহাড়ে বসবাসকারী লোকজন। তারা জানান, গত কয়েকদিন ধরে সীতাপাহাড় সীমান্তে রাজস্থলীর অংশে একদল বন্যহাতি উৎপাত শুরু করে। এতে পাহাড়ে থাকা খুদ্র- নৃ গোষ্টিরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
এলাকাবাসী জানায়, গত রবিবার হতে এলাকায় তান্ডব চালাচ্ছে । যে কোন সময় উপজেলার তালুকদার পাড়া হাজীপাড়া নোয়াপাড়া খাগড়াছড়ি পাড়ায় নেমে তান্ডব শুরু করতে পারে বলে স্থানীয়রা আতঙ্ক প্রকাশ করেছেন। মদনপাড়া গ্রামবাসী এসব হাতির তান্ডব দেখেছেন বলেও জানান প্রত্যক্ষদর্শীরা।
মদন কার্বারী পাড়া গ্রামের ইউডিসি উদ্দোক্তা নিরন্তর তনচংগ্যা বলেন, গতকাল থেকে বন্যহাতির দল পাড়ায় হানা দিচ্ছে, আমরা ইউপি চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেছি।
এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা বলেন, পাড়াবাসীরা বন্য হাতির আতঙ্কের কথা জানিয়েছেন। আমি এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি।
রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনুকুমার দাশএ বিষয়ে বলেন, রাজস্থলীতে হাতির তান্ডবের বিষয়ে শুনছি। এরপরও গ্রামবাসীকে সর্তক্য থাকতে হবে এবং রাতে হাতে মশাল নিয়ে গ্রুপ করে গ্রামের লোকজনকে পাহারা দিতে হবে। তিনি বলেন, হাতি যে রাস্তা দিয়ে যাবে তাকে বাধা দেয়া যাবেনা। বাধা দিলে সে তান্ডব চালাতে পারে, তাই সবাইকে সর্তক্য থাকার পরামর্শ দেন তিনি।
রাজস্থলী সদর রেন্জ কর্মকর্তা শাহিনুর ইসলাম বলেন, হাতি কে উত্তেজিত করা যাবে না। সুতরাং রাতে মশাল বা ঢাকডোল পিটিয়ে তাদের তারাতে হবে। হাতি যে রাস্তা দিয়ে যাবে তাকে বাঁধা দেওয়া যাবে না। সবাই সর্তক থাকবেন নিরাপদে থাকবেন। হাতি তাড়ানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, লোকবল সংকট ও প্রয়োজনীয় সরন্জাম না থাকায় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited