মাসুদ পারভেজ নির্জন | ০২:৪১ এএম, ২০২০-১১-০৪
স্বপ্নবুনন -ওমেন্স সেল্ফ ডিফেন্সের তিনদিন ব্যাপী নারীর প্রতি সহিংসতা প্রতিরোধী সচেতনতা মূলক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকালে স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতামূলক সংগঠন স্বপ্নবুনন এর উদ্যোগে জেলা প্রশাসনের সার্বিক সহযোগীতায় জিমনেসিয়াম প্রাঙ্গণে সমাপনী অনুষ্ঠিত হয়।এসময় স্বপ্নবুনন এর সমন্বয়ক নাজিমুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ।প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,সহিংসতা বিরুদ্ধে মেয়েদের আত্মবিশ্বাসী করে তুলতে আত্মরক্ষার কৌশল প্রশিক্ষনের জন্য এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।আত্মরক্ষা প্রশিক্ষণ গ্রহণের পর নারীরা আরো আত্মবিশ্বাসী হয়ে উঠেছে বলে আমি বিশ্বাস করি,যার দরুন যেকোনো সহিংসতার প্রতি নারীরা রুখে দাড়াতে পারবে।
এসময় তিনি স্বপ্নবুননের সকল স্বেচ্ছাসেবীদের ধন্যবাদ দিয়ে সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন এবং ধারাবাহিকতা বজায় রাখার আহবান জানান।বিশেষ অতিথি হিসেবে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ওমর ফারুক, উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা,পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন,স্বপ্নবুনন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এন কে এম মুন্না তালুকদার উপস্থিত ছিলেন। শেষে ৬০ জন প্রশিক্ষণার্থীদের সনদ বিতরন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited