নিজস্ব প্রতিবেদক | ১১:১১ পিএম, ২০২৩-০৭-২৫
বহত্তর কাপ্তাই হ্রদের ড্রেজিং এর জন সকল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বৈশ্বিক মন্দাভাব কেটে গেলে হ্রদের ড্রেজিং এর কাজ দ্রুত শুরু করা হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি। তিনি বলেন, প্রতিবছর বৃষ্টিপাতের ফলে কাপ্তাই হ্রদে পলি জমে ভরাট হওয়ার কারণে কাপ্তাই হ্রদে দিন দিন মাছের উৎপাদন কমে যাচ্ছে। তাই কাপ্তাই হ্রদে ড্রেজিং মাধ্যমে মাছের উৎপাদন বাড়াতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হচ্ছে। এছাড়া কাপ্তাই হ্রদে মাছের অভয়াশ্রমগুলোতে যাতে কেউ মাছ শিকার করতে না পারে বিএফডিসিকে কড়া নজরদারি রাখতে হবে। মঙ্গলবার (২৫ জুলাই) সকালে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে রাঙ্গামাটি জেলা পরিষদ ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও মৎস্য বিভাগের আহবায়ক মোঃ আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য অংসুছাইন চৌধুরী, জেলা মৎস্য প্রকল্পের প্রকল্প পরিচালক মোঃ ইয়াছিন, রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ জাহিদুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা মৎস্য কর্মকর্তা শ্রীবাস চন্দ্র চন্দ।
এ সময় অন্যান্যদের মধ্যে রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, সদস্য ইলিপন চাকমা, জেলা মৎস্য জীবি লীগের সভাপতি ও জেলা আওয়ামীলীগ সদস্য উদয়ন বড়ুয়া, রাঙ্গামাটি সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ ও মৎস্যজীবিরা উপস্থিত ছিলেন।
এর আগে রাঙ্গামাটি বিএফডিসি ঘাটে মাছের পোনা অবমুক্ত করেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি ও অন্যান্য অতিথিরা।
অনুষ্ঠানে রাঙ্গামাটির সফল তিনজন চাষীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, সদর উপজেলার সাপছড়ির মানিক্য কিশোর চাকমা, বাঘাইছড়ির মুহাম্মদ মোকতার হোসাইন, লংগদুর মোঃ আবু নাছির।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited