নিজস্ব প্রতিবেদক | ০৬:১১ পিএম, ২০২৩-০৭-২৮
ফেসবুকে ফেইক আইডি সৃজন করে পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর ষ্ট্যাটাস দেওয়ার পাশাপাশি সেগুলো যাচাই-বাছাই না করে দলের অতি সিনিয়র নেতা কর্তৃক প্রকাশ্যে সমালোচনার মাধ্যমে ব্যক্তি ভাবমূর্তি ক্ষুন্নের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদ্য সাবেক হওয়া চেয়ারম্যান ও রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহসভাপতি নিখিল কুমার চাকমা।
সম্প্রতি রাঙামাটি জেলা আওয়ামীলীগের কার্যালয়ে সহযোগি সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের সদস্য হাজী মূছা মাতব্বর নিখিল কুমার চাকমার প্রতি ইঙ্গিত করে বলেন, “ওনি জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন এবং উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ছিলেন, এই লোকটি যখন প্রতারনা করে তখন হাসা ছাড়া আর কোনো উপায় থাকেনা, ওনি ওনার ফেসবুকের নিজ আইডি থেকে তিনি ২৯৯ আসনের সংসদ সদস্য প্রার্থীসহ প্রধানমন্ত্রীর পাশে ছবি দিয়ে ষ্ট্যাটাস দিয়েছেন। এই ছবিটার জন্যই আমি হা হা হা ষ্ট্যাটাস দিয়েছিলাম। অনেকেই আমার ষ্ট্যাটাস নিয়ে জানতে চেয়েছেন।”
এদিকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের এই মন্তব্যের ব্যাপারে নিখিল কুমার চাকমা জানিয়েছেন, জেলা সেক্রেটারি যে আইডি নিয়ে বক্তব্য প্রদান করে আমার সম্মান ক্ষুন্ন করার চেষ্ঠা করেছেন সেই আইডি আদৌ আমার নয়। আমি ফেসবুক আইডি চালাই না।
আমার ২৫ হাজার ফলোআর এর ফেসবুক পেইজ রয়েছে সেটিই আমি চালাই। মুঠোফোনে বক্তব্য প্রদানকালে নিখিল কুমার চাকমা বলেন, আমি বর্তমানে ঢাকায় অবস্থান করছি। আগামী মঙ্গলবার আমি রাঙামাটিতে আসবো এবং এই বিষয়ে বিস্তারিত জানাবো।
তিনি জানান বিগত ২৩ ফেব্রুয়ারী ২০১৩ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার রাঙামাটিতে শুভ আগমন উপলক্ষে শহীদ শুক্কুর স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর পিছনে দাড়ানো একটি ছবি এডিট করে এসব অপপ্রচার চালানো হচ্ছে। একটি মহল ভূয়া তথ্য ও ছবি দিয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য আমার নামে ভূয়া ফেইসবুক আইডি খুলে ছবি এডিট করে এসব অপপ্রচারে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামীলীগ একটি গণতান্ত্রিক দল ও সুশৃঙ্খল সংগঠন। আমি যেহেতু জেলা আওয়ামীলীহের সহসভাপতি, আমার বিষয়ে যদি কোনো অভিযোগ সংগঠন পায় তাহলে সর্বপ্রথম আমাকে বিষয়টি অবহিত করা বা নোটিশের মাধ্যমে জবাব চাইতে পারতো, দলীয়ভাবে আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারতেন, সেটাও তারা করলেন না।
এছাড়াও উক্ত আইডিটি আদৌ আমি চালাই কিনা সেটিও নিশ্চিত হওয়ার দরকার ছিলো। কিন্তু সাধারণ সম্পাদকের মতো দলীয় গুরুত্বপূর্ন একটি স্থানে অবস্থান করে কোনো প্রকার যাচাই-বাছাই না করে প্রকাশ্য দিবালোকে দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য পরিবেশনের মাধ্যমে আসলে আমার সম্মানহানির পাশাপাশি দলীয় সাধারণ নেতাকর্মীদের কাছে আমার ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যেই এমনটি করা হয়েছে বলে আমি মনে করছি।
অপর এক প্রশ্নের জবাবে নিখিল কুমার চাকমা নবনিযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমাকে অভিনন্দন জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া দায়িত্ব পালন করে পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবেন।
এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে যাকে মনোনয়ন দেয়া হবে তার পক্ষে কাজ করবেন,কিন্তু এখন তাকে দলীয়ভাবে কোনটাসা এবং নেতাকর্মীদের কাছ থেকে দুরে রাখার জন্য একটি কুচক্রি মহল বিভিন্ন অপপ্রচারে লিপ্ত রয়েছে বলেও মন্তব্য করেছেন নিখিল কুমার চাকমা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited