নিজস্ব প্রতিবেদক | ০৫:৫৪ পিএম, ২০২৩-০৮-০১
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টায় জেলা যুব মহিলা লীগের উদ্যোগে আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুব মহিলা লীগের সভাপতি রোকেয়া আকতারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লেখিকা চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো: রফিকুল মাওলা, সাধারন সম্পাদক হাজী মো: মুছা মাতব্বর, যুগ্ম সাধারন সম্পাদক মমতাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মো: শাওয়াল উদ্দিন, জাতীয় পরিষদ সদস্য অভয় প্রকাশ চাকমা, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মনোয়ারা আকতার জাহান, জেলা মৎস্যজীবি লীগের সভাপতি উদয়ন বড়ুয়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মো: শাহজাহান, জেলা যুবলীগের যুগ্ম সম্পাদক মনসুর আহম্মেদ মান্না, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক প্রকাশ চাকমা প্রমুখ।
আলোচনা সভায় দীপংকর তালুকদার এমপি বলেন, স্বাধীনতা বিরোধীরা১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে স্ব-পরিবারে হত্যার মধ্য দিয়ে দেশের স্বাধীনতা, গণতন্ত্র এবং দেশের অগ্রযাত্রাকে চিরতরে ধংস করে দিতে চেয়েছিল। স্বাধীনতা বিরোধীদের সকল ষড়যন্ত্রকে প্রতিহত করে আন্দোলন সংগ্রামের মধ্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশের গণতন্ত্র জনগন আবারো ফিরে পান।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে, ঠিক তখনই বিএনপি-জামাত স্বাধীনতা বিরোধীরা আবারো ষড়যন্ত্রে লিপ্ত। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সকলকে সজাগ থাকার জন্য আহবান জানানো হয়। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভার আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited