নিজস্ব প্রতিবেদক | ১০:২০ পিএম, ২০২৩-০৮-০২
খাগড়াছড়িতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনায় জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়া ও সাধারন সম্পাদক এম এন আবছারসহ ৪ শতাধিক নেতাকর্মীকে আসামি করে আরো একটি মামলা করা হয়েছে। মামলায় ১১৫ জনের নাম উল্লেখ করে আরো ৩ শতাধিক নেতাকর্মীকে আসামী করা হয়েছে।
মঙ্গলবার (১লা আগস্ট) খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এ নিয়ে সংঘর্ষের ঘটনায় পৃথক ৪ টি মামলায় বিএনপির প্রায় ২ হাজার নেতাকর্মীকে আসামি করা হয়েছে।
খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুর রহমান মামলার দায়েরে সত্যতা নিশ্চিত করে বলেন, মামলায় আসামিদের বিরুদ্ধে খাগড়াছড়ি পৌরসভা কার্যালয়ে অনাধিকার প্রবেশ করে রাষ্ট্রীয় সম্পদ ভাঙচুর করে, অগ্নি সংযোগ করে এবং কাউন্সিলারদের উপর হামলা করে জখম করার অভিযোগ আনা হয়।
প্রসঙ্গত, গত ১৮ জুলাই খাগড়াছড়িতে আ.লীগ ও বিএনপি অফিসে পাল্টা-পাল্টি হামলা ও সংঘর্ষ, পৌরসভায় হামলা, ভাংচুর, মোটরসাইকেলে আগুন,পুলিশের টিয়ারসেল নিক্ষেপের ঘটনায় সাংবাদিক ও পুলিশসহ আহত ৫০।
অপরদিকে সংঘর্ষের ঘটনায় ২৩ জুলাই দুপুর খাগড়াছড়ি আমলি আদালতে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদী হযে মামলাটি দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন এডভোকেট বেদারুল ইসলাম।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited