নিজস্ব প্রতিবেদক | ০৮:০৭ পিএম, ২০২৩-০৮-০৪
বান্দরবানে গত তিনদিন ধরে ভারী বর্ষণ অব্যাহত রয়েছে। এতে বিভিন্ন উপজেলায় ছোট বড় ব্যাপক পাহাড় ধসের ঘটনা ঘটেছে। পাহাড় ধসের ঘটনায় ক্ষয়ক্ষতিসহ প্রাণহানীর কোন খবর পাওয়া না গেলেও বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
জানা যায়, বান্দরবানে টানা তিনদিনের ভারী বর্ষণে পাহাড় ধসে পড়ে বান্দরবান-থানচি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
শুক্রবার (৪ আগস্ট) সকালে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মধ্যবর্তী স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবুল মনসুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরো জানান, গতকাল মাঝরাতে অতিবৃষ্টির কারণে বান্দরবান-থানচি সড়কের নীলগিরি ও জীবন নগরের মাঝামাঝি এলাকায় সড়কের ওপর পাহাড় ধসে অনেক বড় একটি পাথর পড়ে। এতে থানচির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সকাল থেকে থানচি ফায়ার সার্ভিসের একটি দল পাথরটি সরাতে কাজ শুরু করে। কিন্তু বড় পাথর সরানোর মতো যন্ত্রপাতি না থাকায় তারা ব্যর্থ হয়। বর্তমানে পাথরটি সরাতে সেনাবাহিনীর ১৬ ইসিবি কাজ করছে। বিকালের মধ্যে সড়ক যোগাযোগ স্বাভাবিক হতে পারে বলে তিনি জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited