আলমগীর মানিক | ০৬:৩৮ পিএম, ২০২৩-০৮-০৬
আলমগীর মানিক
কয়েকদিনের টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ির ঢলের কারনে কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি পাচ্ছে। কাপ্তাই হ্রদের অতিরিক্ত পানি বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই বন্ধ হয়ে থাকা কাপ্তাই জল বিদ্যুৎ কেন্দ্রের চারটি ইউনিটসহ সর্বমোট পাঁচটি ইউনিট চালু করেছে কাপ্তাই পানি বিদ্যুৎ কর্তৃপক্ষ।
রোববার সকাল থেকে ১৬টি স্পিলওয়ে ৬ ইঞ্চি করে খুলে দিয়ে সেকেন্ডে ৯ হাজার কিউসেফ অতিরিক্ত পানি অপসারণ করা হচ্ছে।
টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ইতোমধ্যে একসঙ্গে বিদ্যুৎ কেন্দ্রের সবকয়টি ইউনিট সচল হয়েছে নিশ্চিত করেছেন কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের। তিনি জানান, হ্রদের পানি বাড়লে বিদ্যুৎ উৎপাদন আরও বাড়বে। তবে উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রীডে সঞ্চালন করা হচ্ছে।
কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্র জানায়, রুলকার্ভ (পানির পরিমাপ) অনুযায়ী এ সময় হ্রদে পানি থাকার কথা ৯০.৬০ফুট মীনস সী লেভেল (এমএসএল)। কিন্তু হ্রদে পানি আছে ৮২.৯০ ফুট (এমএসএল)। কাপ্তাই হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এমএসএল।
প্রকৌশলী এ টি এম আব্দুজ্জাহের জানান, টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি পাচ্ছে। এ কারণে কেন্দ্রের পাঁচটি ইউনিটের সবকয়টি সচল রয়েছে। এখান থেকে বর্তমানে ১৩৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে।
গত কয়েকদিন আগেও পানির অভাবে সচল থাকা সত্ত্বেও কেন্দ্রের পাঁচটি ইউনিটের মধ্যে চারটি বন্ধ ছিল। তখন একটি ইউনিটে মাত্র ২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হতো।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited