নিজস্ব প্রতিবেদক | ০৯:৫০ পিএম, ২০২৩-০৮-০৯
মুজিববর্ষে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে সারাদেশের ন্যায় রাঙ্গামাটি জেলার ৬টি উপজেলায় মোট ২১৩টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর হস্তান্তর করা হয়েছে। বুধবার (৯ আগষ্ট) সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ঘর হস্তান্তর করেন। রাঙ্গামাটি প্রান্তে কাউখালী উপজেলার ৪৯ জন ভুমিহীন পরিবারের মাঝে জমি ও গৃহ হস্তান্তর করেন রাঙ্গামাটি সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
কাউখালী উপজেলা হল রুমে রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে রাঙ্গামাটি জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এসএম ফেরদৌস ইসলাম, কাউখালী উপজেলা চেয়ারম্যান শামশুদ্দোহা চৌধুরী, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দা সাদিয়া নুরিয়া, কাউখালী থানার অফিসার ইনচার্জ মোঃ পারভেজ ইসলামসহ কাউখালী উপজেলার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা ও উপকার ভোগীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাঙ্গামাটি জেলায় ভূমিহীন পরিবারের সংখ্যা সর্বমোট ৪ হাজার ৫৩৪টি। মুজিববর্ষে জেলায় ১ম, ২য়, ৩য় ও ৪র্থ পর্যায়ে (১ম ধাপে) ১ হাজার ৯১৬টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তর করা হয়। ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আজ ৯ আগস্ট আরো ২১৩টি ঘর হস্তান্তর করা হয়।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited