আলমগীর মানিক | ০৯:০৯ পিএম, ২০২৩-০৮-১০
আলমগীর মানিক
রাঙামাটির বাঘাইছড়িতে একই দিনে চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজন শিশু ও একজন যুবক রয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্য পর্যন্ত সময়ে বাঘাইছড়ির কাপ্তাই হ্রদের ঢলের পানিতে এই চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়।
এরআগে কয়েকদিনের টানা বর্ষণের ফলে মঙ্গলবার ও বুধবার বাঘাইছড়িতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তীব্র ¯্রােতে ভেসে দুই শিশুসহ তিন জন নিখোঁজ হয়েছিলো।
বৃহস্পতিবার বিকেলে মাচালং দিপুপাড়া এলাকায় নদীর পাড় থেকে কাওলা ত্রিপুরা(৩৫), বঙ্গলতলী ইউনিয়নের করেঙ্গাতুলী এলাকা থেকে রাহুল বড়ুয়া (১০) এবং উপজেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে উগলছড়ি বিল থেকে জুয়েল (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ।
বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত সময়ে উক্ত তিনজনের মরদেহ উদ্ধার করার পর সন্ধ্যায় বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নের হীরারচর এলাকায় পানিতে ডুবে জুনি চাকমা(৭) নামে আরো এক শিশুর নির্মম মৃত্যু হয়েছে।
এদিকে, মরদেহ উদ্ধার এর খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে নিহতদের পরিবারবর্গকে সান্তনা দেওয়ার পাশাপাশি পরিবার প্রতি ২০ হাজার টাকা ও খাদ্য সহায়তা প্রদান করেছেন বাঘাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার।
একইদিনে বাঘাইছড়ি উপজেলা সদরে তিনটি শিশুসহ মোট চারজনের মরদেহ উদ্ধারের ঘটনায় উপজেলার সর্বত্রই শোকের ছায়া নেমে আসে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited