নিজস্ব প্রতিবেদক | ১০:০০ পিএম, ২০২৩-০৮-১১
দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ত্রাণ সহায়তার বিশেষ প্যাকেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন, শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান বাবু কুজেন্দ্র লাল ত্রিপুরা, এমপি।
বৃহস্পতিবার (১০ আগস্ট) বিকালে দীঘিনালা উপজেলার ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে কর্মসূচির উদ্বোধন করা হয়।
বিতরণকালে প্রধান অতিথি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, পার্বত্য এই জেলায় টানা বৃষ্টির কারণে অনেক জায়গায় বন্যা এবং নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের এসব অসহায় মানুষের কথা ভেবে জেলা প্রশাসকের মাধ্যমে এসব ত্রাণ উপহার পৌঁছে দিচ্ছে।
এরই ধারাবাহিকতায় আপনাদেরকে অত্যন্ত ভালোবাসেন বলেই দুর্যোগের প্রতিটা মুহূর্তে প্রধানমন্ত্রী ত্রাণ সহায়তা পাঠিয়েছেন। তিনি সব সময় আপনাদের কথা ভাবেন। আর তাই আপনাদের প্রত্যেকটি দুর্যোগ মুহূর্তে আপনাদের পাশে দাঁড়ান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ কাশেম।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন এবং ১নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহামুদা বেগম লাকী।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited