নিজস্ব প্রতিবেদক | ১০:০৬ পিএম, ২০২৩-০৮-১১
বান্দরবান-থানচি সড়কের প্রায় ৪ কিলোমিটার রাস্তা ধসে পড়ে জেলা সদরের সাথে থানছি উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। গত কয়েকদিন থেকে ভারী বর্ষণ চলাকালে যেকোন সময় বান্দরবান-থানচি সড়কের চিম্বুক থেকে জীবন নগর পর্যন্ত সাতটি স্থানে প্রায় ৪ কিলোমিটার রাস্তা বিধ্বস্ত হয়ে গভীর খাদে পড়ে যায়। স্থানীয়রা জানান, গত রবিবার থেকে টানা ভারী বর্ষণ শুরু হলে প্রাণহানির আশঙ্কার ভয়ে পাড়ার লোকজন ঘর থেকে বের হয়নি। বুধবার দুপুরে বৃষ্টি একটু কমে আসলে পাড়ার লোকজন ঘর থেকে রাস্তায় বের হলে এই ভয়াবহ রাস্তা বিধ্বস্তের ঘটনা দেখতে পায়। প্রাথুই পাড়ার কার্বারি (পাড়া প্রধান) মেনরুম ম্রো জানান, বেশি বৃষ্টি হওয়ায় বান্দরবান- থানচি সড়কের বিভিন্ন স্থানে রাস্তা ধসে অনেক নিচে নেমে যায়। এছাড়াও এ সড়কে আরো অনেক ছোট বড় রাস্তা ধসে পড়ার ঘটনা ঘটেছে। রাস্তা ভেঙ্গে যাওয়ার পর থেকে বান্দরবান জেলা সদরের সাথে থানছির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
থানছির গণমাধ্যম কর্মী অনুপম মার্মা জানান, ভারী বর্ষণ চলাকালে চিস্বুক থেকে জীবন নগর পর্যন্ত পোড়াবাংলা, কালো পাহাড়, জীবন নগর, শীলা ঝিরি ও বিদ্যামনি পাড়াসহ অন্তত সাতটি স্থানে রাস্তা ধসে অনেক নিচে পড়ে যায়। ক্ষতিগ্রস্ত মোট রাস্তার আয়তন ৪ কিলোমিটার হবে বলে তিনি জানান।
থানছি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনছুর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বান্দরবান-থানচি সড়কে চিম্বুক থেকে জীবন নগর পর্যন্ত বেশ কয়েকটি স্থানে রাস্তা ধসে গভীর খাদে পড়ে যায়। গত রবিবার থেকে ভারী বর্ষণ ও বন্যার কারণে বান্দরবান-থানচি সড়কে গাড়ি চলাচল বন্ধ ছিল। ইতোমধ্যে রাস্তার ভয়াবহ ভাঙ্গন সৃষ্টি হয়। বুধবার (৯ আগস্ট) বন্যার পানি নেমে গেলেও সড়ক বিধ্বস্ত হওয়ার কারণে এই সড়কে গাড়ি চালু করা সম্ভব হয়নি।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited