নিজস্ব প্রতিবেদক | ১২:৪৩ এএম, ২০২৩-০৮-১২
বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন (বিএফআইডিসি), কাপ্তাই, লাম্বার প্রসেসিং কমপ্লেক্স ইউনিট পরিদর্শন করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।
বৃহস্পতিবার এই পরিদর্শনকালীন সময়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সিনিয়র অধ্যাপক প্রফেসর রুহুল আমিন, রাবিপ্রবির উপাচার্যের একান্ত সচিব নৃপেন চাকমা, বিএফআইডিসি কাপ্তাই শাখা সহ-মহা ব্যবস্থাপক তীর্থ জিৎ রায়’সহ প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপাচার্য মহোদয় উন্নত ও টেকসই আসবাবপত্র তৈরির ওয়াটার স্প্রে বুথ,ভার্টিক্যাল বেল্ট সেত্তার মেশিন’সহ উন্নত প্রযুক্তির বিভিন্ন মেশিনারিজের মাধ্যমে বৈজ্ঞানিক উপায়ে কিভাবে টিটেড ও সিজন্ড করা কাঠ দিয়ে দীর্ঘস্থায়ী ও উন্নতমানের আসবাবপত্র তৈরি করা হয় তা পর্যবেক্ষণ করেন।
এসময় তিনি যুগের সাথে তালমিলিয়ে বিএফআইডিসি প্রতিষ্ঠানের নান্দনিক ও ক্রেতা সাধারণের পছন্দসই তৈরি আসবাবপত্র সমূহের গুণগত মান ও কারখানার সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করেন। একই সাথে সরকারি প্রতিষ্ঠান টি ভবিষ্যতে আরো লাভজনক প্রতিষ্ঠানে রুপান্তরিত হবে এ আশাবাদ ব্যক্ত করেন।
পরিদর্শন শেষে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, কাপ্তাই শাখা সহ-মহা ব্যবস্থাপক উক্ত প্রতিষ্ঠানটির তৈরি কাঠের নঁকশায় ও খোদাই করা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি উপাহার দেন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited