নূর হোসেন মামুন | ০৮:১৭ পিএম, ২০২০-১১-০৬
কাপ্তাই থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার (৬ই নভেম্বর) ইয়াবা ও দেশীয় তৈরী চোলাই মদ সহ ২ জনকে আটক হয়েছে। ইয়াবাসহ আটক হয় কাপ্তাইয়ের ঢাকাইয়া কলোনীর মো. শাহ জাহানের ছেলে শাহিন আলম (২৮)। মদসহ আটক হয়েছে চন্দ্রঘোনা মিশন এলাকার খিয়াং পাড়ার মৃত দীপক খিয়াং এর স্ত্রী চিনু খিয়াং (৩৫)।
কাপ্তাই থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ পিছ ইয়াবাসহ মো. শাহিন আলমকে এবং চন্দ্রঘোনা থেকে ৭ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ চিনু খিয়াংকে আটক করা হয়েছে। তারা উভয়ে মাদক বিক্রেতা। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৭ই নভেম্বর) তাদের রাঙামাটি আদালতে প্রেরণ করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited