আলমগীর মানিক | ১০:৫১ পিএম, ২০২৩-০৮-১৮
আলমগীর মানিক
পার্বত্য জেলা রাঙামাটিতে চলতি বছরে ৫ম বারের মতো শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে রাঙামাটি কোতয়ালী থানা। বৃহস্পতিবার রাঙামাটি জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় চলতি বছরের জুলাই মাসে ওয়ারেন্ট নিষ্পত্তির জন্য রাঙামাটি কোতয়ালী থানাকে জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে নির্বাচিত ঘোষণা করেছেন রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ,বিপিএম(বার)।
উক্ত সভায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ আরিফুল আমিন, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার কাপ্তাই থানার এসআই (নিরস্ত্র) মো: ইমাম উদ্দিন, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার কোতয়ালী থানার এএসআই (নিরস্ত্র) মো: ফিরোজ আলমের হাতে নগদ অর্থ পুরস্কার তুলে দেন পুলিশ সুপার।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ এমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলামসহ সিনিয়র পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
জানাগেছে, কোতয়ালী থানা কর্তৃপক্ষ তার অধীন রাঙামাটি সদর এলাকার অপরাধ দমন ও নিয়ন্ত্রণসহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, রাঙামাটিতে আগত পর্যটকদের নিরাপত্তা বিধান নিশ্চিত করাসহ বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি সহ চেকপোস্ট জোরদার করায় গত জুলাই মাসের অভিন্ন মানদন্ডের আলোকে রাঙামাটি জেলার মধ্যে শ্রেষ্ঠ থানা হিসেবে কোতয়ালী থানাকে নির্বাচিত করা হয়। এনিয়ে পঞ্চমবারের মতো রাঙামাটি জেলায় কোতয়ালী থানা শ্রেষ্ঠ থানার খেতাব অর্জন করলো।
এরআগে সকালে রাঙামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেছেন পুলিশ সুপার জনাব মীর আবু তৌহিদ, বিপিএম (বার)।
সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অস্ত্র ও মাদক উদ্ধার, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম, গ্রেফতারী পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি, জেলার গোয়েন্দা কার্যক্রম জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited