নিজস্ব প্রতিবেদক | ০৬:৪৮ পিএম, ২০২৩-০৯-১০
রাঙামাটি রিজিয়নের উদ্যোগে স্থানীয় বন্যা দূর্গত/পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের মাঝে বিশেষ সহায়তা ও দুস্থ জনসাধারণ’কে সেলাই মেশিন, টিন এবং আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।
রবিবার সকালে রাঙামাটি রিজিয়ন মাঠে অসহায় বন্যা দূর্গত/পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এবং দুস্থ মাঝে রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইমতাজ উদ্দিন, এনডিসি, পিএসসি এই বিশেষ ত্রান সহায়তা প্রদান করেন।
এসময়, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ০২টি সেলাই মেশিন, ঘর মেরামতের জন্য ০৭ বান ঢেউ টিন এবং চিকিৎসার জন্য এক লক্ষ টাকা মানবিক সহায়তার নিমিত্তে আর্থিক অনুদান প্রদান করা হয়।
এসময় রিজিয়ন কমান্ডার বলেন,
বাংলাদেশ সেনাবাহিনী জাতী, বর্ণ, ধর্ম নির্বিশেষে জাতী, উপজাতী ভেদাভেদ ভুলে গিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, যে কোন দূর্যোগপূর্ণ মুহুর্তে সেনাবাহিনী সার্বক্ষনিক জনগণের পাশে থাকতে বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় আজকের আমাদের এই ক্ষুদ্র চেষ্টা। এধরনের সেবামূলক কার্যক্রমে রাঙ্গামাটি রিজিয়ন তার সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করতে এবং দূর্গম এই পাহাড়ী এলাকার জনসাধারণের কল্যাণার্থে সকল কার্যক্রমে সকলের পাশে থাকতে সর্বদা দৃঢ় প্রতিজ্ঞ। এধরণের সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশা ব্যক্ত করেন।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited