গোলামুর রহমান-লংগদু | ০৭:৩৯ এএম, ২০২৩-০৯-১১
রাঙ্গামাটির লংগদু উপজেলায় বিজিবি’র অভিযানে চোরাচালানেরে উদ্দেশ্যে গাছ কাটার সময় অবৈধ সেগুন কাঠ জব্দ করা হয়েছে। সম্প্রতি দুটি পৃথক অভিযানে রাজনগর ব্যাটালিয়ন (৩৭ বিজিবি) কর্তৃক ৩,৪০,০০০/- (তিন লক্ষ চল্লিশ হাজার) টাকার অবৈধ কাঠ উদ্ধার করা হয়।
গত ০৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখ গোপন সূত্রে খবর আসে যে, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রিজার্ভ ফরেস্ট এলাকায় অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে গাছ কাটা হচ্ছে। বর্ণিত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে টহল দল কাঠ উদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে গমন করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। টহল দল কর্তৃক উক্ত স্থান হতে পরিত্যাক্ত অবস্থায় আনুমানিক ১০০ ঘনফুট সেগুন গোলকাঠ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা। বর্ণিত গোলকাঠ পাবলাখালী ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একইভাবে গত ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, অত্র ব্যাটালিয়নের অধীনস্থ চরুয়াখালী বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ রিজার্ভ ফরেস্ট এলাকায় অবৈধভাবে চোরাচালানের উদ্দেশ্যে গাছ কাটা হচ্ছে। বর্ণিত সংবাদের ভিত্তিতে অত্র ব্যাটালিয়নের অধিনায়কের দিক নির্দেশনায় ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার, সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস এর নেতৃত্বে টহল দল কাঠ উদ্ধারের জন্য দ্রুত ঘটনাস্থলে গমন করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যায়। টহল দল কর্তৃক উক্ত স্থান হতে ১০০০ ঘটিকায় পরিত্যাক্ত অবস্থায় আনুমানিক ৭০ ঘনফুট সেগুন গোলকাঠ আটক করা হয়, যার আনুমানিক মূল্য ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার) টাকা। বর্ণিত গোলকাঠ পাবলাখালী ফরেস্ট অফিসে হস্তান্তর ও মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ প্রসংগে রাজনগর জোন কমান্ডার জানান, অবৈধ কাঠ চোরাচালানের বিরুদ্ধে চলমান আভিযান কার্যক্রম অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে অভিযানকে আরো জোরদার করা হবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited