নিজস্ব প্রতিবেদক | ০১:৫৬ পিএম, ২০২৩-০৯-১৪
পাবর্ত্য অঞ্চলকে একসময় বিছিন্ন দ্বীপ হিসেবে চিহ্নিত করা হলেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমানে জাতীয় সংহতির সাথে যুক্ত করে পাহাড়ে ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে বলে মন্তব্য করে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি বলেছেন, পাহাড়ের দূর্গম এলাকাগুলোতে অস্ত্রধারীদের বাধার মুখে চরম প্রতিকূলতার মধ্যদিয়ে সকল প্রকার উন্নয়ন কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হচ্ছে।
আগামীতে দূর্গম জুড়াছড়ি উপজেলাকে সড়ক যোগাযোগের সাথে সংযুক্ত করা হবে মন্তব্য করে দীপংকর তালুকদার বলেন, পাহাড়ের অধিবাসীদের জীবন মানোন্নয়নে জননেত্রী শেখ হাসিনার সরকার স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সীমান্ত সড়ক নির্মাণে দৃশ্যমান কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বিগত এক দশকে শেখ হাসিনা সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলেই পাহাড়বাসীদের অর্থনৈতিক আয়ের সক্ষমতা ক্রমান্বয়ে বাড়ছে।
সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় দূর্গম জুড়াছড়ি উপজেলায় ১০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যায় উন্নতীকরণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন।
এসময় রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, জ্ঞানেন্দু বিকাশ চাকমাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিত্তি প্রস্তুর স্থাপন শেষে স্থানীয় দরিদ্র পরিবারগুলোর মাঝে গরু, ঢেউটিন, সোলার, নগদ অর্থ বিতরণ করেন প্রধান অতিথি দীপংকর তালুকদার এমপি।
এদিকে, উক্ত অনুষ্ঠানে রাঙামাটির সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দী জানিয়েছেন, দূর্গম এলাকায় মানুষের প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিতে জুরাছড়ি উপজেলায় মোট ১১ টি ক্লিনিক বর্তমানে সেবা দিয়ে যাচ্ছে, আরো ৪টি ক্লিনিক স্থাপনের কাজও চলমান রয়েছে।
এছাড়া সীমান্তবর্তী দূর্গম দুমদুম্যা ইউনিয়নেও যাতে করে এলাকার মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেলক্ষে সেখানেও পরবর্তীতে ক্লিনিক স্থাপন করার জন্য প্রস্তাবনা পাঠানো হবে।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited