নুরুল কবির | ০৮:০৬ পিএম, ২০২৩-০৯-১৫
পাহাড়ে উন্নয়নের জন্য আ.লীগ সরকারের বিকল্প নেই। এ সরকার যত বার ক্ষমতায় এসেছে পাহাড়ের মানুষের আমূল পরিবর্তণ হয়েছে। পাহাড়ে উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আ.লীগ সরকার প্রয়োজন বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। শুক্রবার সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোডের অর্থায়নে ৭কোটি ৫৭ লাখ টাকায় বান্দরবান পৌর শহরে ১৫টি উন্নয়ন কাজের ভিত্তি প্রস্থর ও উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারণে পার্বত্য এলাকায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হচ্ছে এবং আগামীতেও বান্দরবান পার্বত্য জেলা উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন,পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, বান্দরবান পৌর মেয়র সামসুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মীরা, সহকারী পুলিশ সুপার মো : আমজাদ হোসেন, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারি অমল কান্তি দাশ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাতসহ পৌর এলাকার বিভিন্ন পর্যায়ের জনসাধারণ।
এসময় বান্দরবান পৌরসভার পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের বাস্তবায়নে আর.সি.সি রাস্তা,আর.সি.সি ড্রেইন, নদীর ঘাটে নামার সিঁড়ি, নদীর পাড়ের আর.সি.সি রাস্তা, ড্রেইন, উজানী পাড়া বৌদ্ধ বিহারে উপাসিকাদের চেরাংঘর নির্মাণে,ফারুক পাড়া অভ্যন্তরীন রাস্তার কাপেটিংকরণ ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited