নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৭ পিএম, ২০২৩-০৯-১৬
দায়েরকৃত অভিযোগের অগ্রগতি জানতে সমন্বিত কার্যালয়ে গেলে রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো জাহিদ কালামের বিরুদ্ধে সেবা প্রার্থীর সাথে অসৌজন্যমুলক আচরণ, হুমকি ভয়ভীতির অভিযোগ করেছেন দয়াল কুমার চাকমা নামের বরকলের এক বাসিন্দা।
এদিকের দুদকের রাঙামাটিস্থ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তার বিরুদ্ধে আনা অভিযোগের কোনো ভিত্তি নেই বলে জানিয়েছেন।
শনিবার সকাল সাড়ে ১১ টায় রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন দয়াল কুমার চাকমা। তিনি বলেন, ২০২০ সালে রাঙামাটি জেলা পরিষদের ২৪টি অস্থিত্ববিহীন ভূয়া প্রকল্প নিয়ে তিনি দুদকে অভিযোগ করেছিলাম। এ অভিযোগের ভিত্তিতে দুদক ৪টি পৃথক মামলা করে। কিন্তু এ মামলায় আসামীরা দিব্য ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। এরা আমাকে বিভিন্ন হুমকি দিচ্ছে।
এ বিষয়ে জানতে ও নতুন একটি অভিযোগ দিতে রাঙামাটি দুর্নীতি দমন কমিশনের উপ পরিচালক মো জাহিদ কালামের কাছে গত ২৮ আগষ্ট যাই। আমার সাথে আরো দু'জন ছিলেন। জাহিদ কামাল আমার সাথে যাওয়া সহপাঠীদের ঢুকতে দেননি। তিনি আমাকে দেখে ক্ষেপে যান। আমার সাথে অসৌজন্যমূলক আচরণ করেন। বলেন, আমি কেন বার বার দুদকে অভিযোগ দিই? বিভিন্ন আপত্তিজনক কথা বলার পাশাপাশি ভয় ও হুমকি প্রদান করেন। এক পর্যায়ে তিনি তার কার্যালয় থেকে বের করে দেন।
আমি আমার আবেদনের রিসিভ কপি চাইলেও আমাকে দেয়া হয়নি। শত অপমান সহ্য করে আমি রিসিভ কপির জন্য অপেক্ষা করতে থাকি। এক পর্যায়ে বিকালে আমাকে রিসিভ কপি দেয়া হয়। কিন্তু আমি দুদক কার্যালয় থেকে বের হতে না হতেই এ বিষয়টিও আমার অভিযোগের বিষয়টি অভিযুক্তদের কাছে চলে যায়। এরা আমাকে হুমকি দিতে শুরু করে।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে মো জাহিদ কালাম বলেন, দয়ালের অভিযোগটি সত্য নয়। আমি তার সাথে কোন খারাপ আচরণ করিনি। তিনি বলেন, মূলতঃ এই মামলাগুলোর তদন্ত কার্যক্রম ব্যাহত করার লক্ষেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করা হচ্ছে। দুদকে দায়েরকৃত মামলাগুলো উদ্বর্তন কর্তৃপক্ষের সার্বিক তদারিকর মাধ্যমেই পরিচালনা করা হচ্ছে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited