নিজস্ব প্রতিবেদক | ০২:১৬ এএম, ২০২৩-০৯-১৯
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার তিন নং বাঙালহালিয়া ইউনিয়নের নাইক্যছড়া আগা পাড়া এলাকায় এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কৃষকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে পুলিশের ধারণা, তাকে হত্যা করা হয়েছে।t
ওই কৃষকের নাম মংশৈইথোয়াই মারমা (৫৫) তিনি বাঙালহালিয়া নাইক্যছড়া এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মৃত ক্যসিংহ্লা মারমার ছেলে। সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চন্দ্রঘোনা থানার ওসি সফিউল আজম জানান, স্থানীয় ইউপি চেয়ারম্যান আদোমং মারমার কাছ থেকে খবর পেয়ে নাইক্যছড়া স্কুলের মাঠ সংলগ্ন হতে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের পরিবার পুলিশকে জানিয়েছেন, রাতে কে বা কারা ডেকে নিয়ে যায় সকালে খবর পাই বাড়ী হতে ২০০গজের বাহিরে আমার স্বামীর লাশ পরে আছে। বিষয়টি ইউপি চেয়ারম্যান কে জানাইছি । কিন্তু কীভাবে তিনি নিহত হলেন, তা জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি। এ ব্যাপারে চন্দ্রঘোনা থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাঙালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা বলেন, সকালে নিহতের পরিবার আমাকে ফোন করে বলেন তার স্বামী কে বা কাহারা মেরে ফেলছে। আমি চন্দ্রঘোনা থানার অফিসার ওসি কে বিষয়টি অবগত করি। পুলিশ এসে লাশ উদ্ধার করে থানা নিয়ে যায়। কি কারণে তাকে হত্যা করা হয়েছে বলে তিনি নিশ্চিত করতে পারেন নি।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited