নিজস্ব প্রতিবেদক | ০৯:৪৮ পিএম, ২০২৩-০৯-২০
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের পক্ষ থেকে বান্দরবানে সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার (২০ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের আয়োজনে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এই নগদ অর্থ বিতরণ করেন। এসময় সাম্প্রতিক বন্যা ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্থ জেলা সদর ও পৌরসভা এলাকার ৫শত ৮৫জন ব্যক্তিকে ৬ হাজার টাকা করে নগদ অর্থ দেয়া হয়। পর্যায়ক্রমে পুরো জেলার ক্ষতিগ্রস্থ ৩ হাজার ৯শত পরিবারের মাঝে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে বলে জানায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখতে গিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশের প্রতিটি দূর্যোগে মানুষের পাশে থাকে। তিনি আরো বলেন, দেশে বন্যা, পাহাড় ধস, অগ্নিকান্ড থেকে শুরু করে সকল বিপদে মানুষের পাশে থেকে নগদ অর্থ সহ বিভিন্ন সাহায্য সহযোগিতা করে আসছে রেড ক্রিসেন্ট সোসাইটি। তিনি রেড ক্রিসেন্ট সোসাইটির সকল কর্মকর্তাদের এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার আহবান জানান।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো.শাহ আলম, পৌরসভার মেয়র মো.সামসুল ইসলাম, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের ভাইস চেয়ারম্যান মো.আব্দুর রহিম চৌধুরী, সেক্রেটারী অমল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, সদস্য মোজাম্মেল হক বাহাদুর সহ বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited