নিজস্ব প্রতিবেদক | ০৫:২৮ পিএম, ২০২৩-০৯-২৯
২০২৩ সালের এসএসসি পরীক্ষায় রাঙামাটি সদরের বন্দুক ভাঙা ইউনিয়ন থেকে পাস করা ১২০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে স্বপ্নের বন্দুক ভাঙ্গা।
শুক্রবার সকালে বন্দুক ভাঙা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় বন্দুক ভাঙা ইউনিয়নের জনপ্রতিনিধি মুরুব্বিরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন। বক্তারা বলেন, বন্দুক ভাঙা ইউনিয়ন রাঙামাটি সদর উপজেলার ইউনিয়ন হলেও দুর্গমতার কারণে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। নেই বিদ্যুৎ।
এসব প্রতিবন্ধকতার মধ্যে বন্দুক ভাঙার ছেলেমেয়েরা পড়াশোনা করতে হচ্ছে। এসব প্রতিবন্ধকতা অতিক্রম করে বন্দুভাঙ্গা থেকে অনেকে দেশের জন্য বড় অবদান রাখছেন। বর্তমানে সুযোগ সুবিধা আরো বৃদ্ধি পেয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষা অর্জনে লেগে থাকতে হবে। পড়াশোনাকে প্রধান কাজ ধরে শিক্ষার্জন করতে হবে। এলাকার ও দেশের অবদান রাখতে হলে শিক্ষা অর্জনে লেগে থাকতে হবে।
বন্দুক ভাঙা ইউনিয়নের সন্তান রাঙামাটি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের চট্টগ্রাম অঞ্চলের নির্বাহী প্রকৌশলী পিন্টু চাকমা, বিশেষ অতিথি ছিলেন, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাবেক শিক্ষক রন জ্যোতি চাকমা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দুক ভাঙার সন্তান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনন্দ বিকাশ চাকমা, , বন্দুক ভাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অমর চাকমা।
বক্তব্য রাখেন খারিক্ষ্যং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকুমার বড়ূয়া, কার্বারি হীরালাল চাকমা, রাজস্থলী আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিময় চাকমা, নানিয়ারচর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা, বন্দুক ভাঙ্গার সাবেক চেয়ারম্যান ও স্বপের বন্দুকভাঙ্গা'র উপদেষ্টা চিত্র সেন চাকমা। স্বপ্নের বন্দুক ভাঙ্গা সংস্থাটি সেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি এলাকার শিক্ষা সামাজিক সংস্কৃতি উন্নয়নে কাজ করে যাচ্ছে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited