নিজস্ব প্রতিবেদক | ০২:২৩ পিএম, ২০২৩-১০-০৩
রাঙামাটির কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়নের কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের অভ্যন্তরে ফুলবাগান নামক স্থানে জঙ্গলের মধ্যে গাছের নিচে অর্ধগলিত অবস্থায় একটি লাশ পাওয়া গেছে । মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ১০ টায় এই লাশটি পাওয়া যায় বলে জানান ৪ নং কাপ্তাই ইউনিয়ন এর ৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য মঈন উদ্দিন।
তিনি আরোও জানান, উদ্ধারকৃত লাশটি মোঃ জাফর( ৪৫) এর। তাঁর পিতার নাম সিদ্দিক। তাঁর বাড়ি ভোলা জেলা হলেও তিনি কাপ্তাই প্রজেক্ট এলাকায় নিউ মার্কেট বাজারে একা বসবাস করতো। তিনি গাছ কাটার কাজ করতো। তাঁর সাথে কাজ করা সঙ্গী এবং তাঁর আত্মীয় স্বজনরা জানান গত ১৬-১৭ দিন ধরে তাঁর কোন খবর পাওয়া যাচ্ছে না। তাই আমি তাঁর সাথে কাজ করা কবির নামে একজনের সাথে যোগাযোগ করি।
কবির জানালো সেই ৩ মাস ধরে গাছ কাটে না, কিন্তু খবর পেলাম যে, কবির গত ২০ দিন আগেও গাছ কেটেছে। তাই কবির হতে জাফর শেষ কখন গাছ কেটেছে সেই লোকেশান এর খবর নিয়ে আমি গ্রাম পুলিশ এবং এলাকাবাসীকে নিয়ে ফুলবাগান এলাকায় গিয়ে দেখতে পাই যে, গাছের নীচে একটি লাশ চাপা পড়ে আছে এবং লাশটি হতে মাথা বিচ্ছিন্ন। পড়ে, আমি পিডিবি কর্তৃপক্ষ এবং পুলিশ কে বিষয়টি অবহিত করি। এই ইউপি সদস্য আরোও জানান, আমি এবং এলাকাবাসীর কাছে সন্দেহ হচ্ছে, এটা হত্যাকান্ড হতে পারে।
কাপ্তাই পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত আইসি পুলিশ পরিদর্শক শাহীনুর রহমান জানান, লাশ পাওয়ার খবর পাওয়ার পর আমরা বেলা ১২ টার দিকে পুলিশ ফোর্স সহ ঐ এলাকায় গিয়ে লাশটি উদ্ধার করি। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য আমরা লাশটি রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠাবো। তবে ময়নাতদন্ত শেষ হলে, এই বিষয়ে বিস্তারিত বলা যাবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited