নিজস্ব প্রতিবেদক | ০৯:৫৭ পিএম, ২০২৩-১০-০৬
দেশ গঠনে প্রান্তিক পর্যায়ে উদ্যমী তরুণ-তরুণীদের উৎসাহিত করতে তারুণ্যের বৃহৎ প্ল্যাটফর্ম ইয়াং বাংলা ২০১৫ সাল থেকে আয়োজন করে আসছে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড, তারই ধারাবাহিকতায় সপ্তমবারের মতো আয়োজিত হচ্ছে জয়বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩।
এবছর দক্ষতা ও কর্মসংস্থান, শিল্প ও সংস্কৃতি, জনসমাজের বিকাশ ও সুস্থতা, সামাজিক অন্তর্ভুক্তি, জলবায়ু এবং পরিবেশ, উদ্ভাবন এবং যোগাযোগ মোট ছয়টি ক্যাটাগরিতে প্রদান করা হবে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড।
এবারের আসর বসতে চলছে নভেম্বরের মাঝামাঝি (সম্ভাব্য) সাভারে অবস্থিত শেখ হাসিনা যুব উন্নয়ন কেন্দ্রে। বরাবরের মতই মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মাননীয় উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের হাত দিয়ে তরুন সংগঠকেরা এ পুরষ্কার পেয়ে থাকবে।
পার্বত্য রাঙামাটি থেকে ইতোপূর্বে ২০১৭ সালে দুইটি, ২০১৮ সালে ১টি, ২০২০ সালে ১টি সংগঠন এই বিরল সম্মাননা অর্জন করে। সাফল্যের এই ধারাবাহিকতা রক্ষা করতে শুক্রবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাঙামাটির সংগঠনসমূহকে আবেদনে উৎসাহ ও দিকনির্দেশনা প্রদানের জন্য সাবেক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড বিজয়ী সংগঠনসমূহ রাঙামাটি পৌর মিলনায়তনে একটি মতবিনিময় সভার আয়োজন করে। আলোচনা সভায় তরুন সংগঠকদের উৎসাহ প্রদান করতে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র পৌরপিতা আকবর হোসেন চৌধুরী, রাঙামাটি সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম ও রাঙামাটি পাবলিক কলেজের প্রভাষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আদনান পাশা সুজা।
২০১৭ সালে রাঙামাটি থেকে জুমফুল থিয়েটার ও স্পার্ক জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড লাভ করে। পরবর্তী আসরে জীবন ইয়ুথ ফাউন্ডেশন অর্জন করে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৮ এবং ধারাবাহিকতা রক্ষা পায় ২০২০ সালে উন্মেষ এর জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড অর্জনের মধ্য দিয়ে। বিগত দুই আসরে রাঙামাটি থেকে কোন বিজয়ী সংগঠন না থাকায় জীবন ইয়ুথ ফাউন্ডেশন সাবেক বিজয়ীদের সাথে নিয়ে এই বিশেষ আলোচনা সভার আহবান করেছে এমনটাই জানিয়েছেন, জীবন ইয়ুথ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার সাজিদ-বিন-জাহিদ (মিকি)। তিনি বলেন, "পার্বত্যাঞ্চলের সংগঠনসমূহ যে প্রতিবন্ধকতার সম্মুখীন হয় তা স্বত্বেও সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে তা সত্যিই প্রশংসনীয়। আমরা চাই, প্রান্তিক পর্যায় থেকে উঠে আসা সংগঠনগুলোর গল্প সিআরআই ও ইয়াং বাংলা পর্যন্ত পৌঁছে যাক। আমরা চাই তাদের কাজ যেন পুরো বাংলাদেশ জানে।"
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ইতোমধ্যে জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০১৩ এর আবেদন প্রক্রিয়া ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এবং
আবেদন জমাদানের শেষদিন ১০ অক্টোবর ২০২৩। সংগঠনসমূহ অনলাইনে আবেদন করতে পারবে যার জন্য ভিজিট করতে হবে JBYA.YOUNGBANGLA.ORG এই ওয়েবসাইটে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited