নিজস্ব প্রতিবেদক | ০৩:৫৩ পিএম, ২০২৩-১০-১৩
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে শুক্রবার রাঙামাটিতে র্যালী ও আলোচনা সভা করেছে রাঙামাটি জেলা প্রশাসন।
দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি জেরা প্রশাসকের কার্যালয় থেকে শুরু হয়ে রাঙামাটি চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
এতে রাঙামাটি জেলা প্রশাসক মো মোশারফ হোসেন খান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। র্যালী পরবর্তী জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, পৃথিবীতে যত দুর্যোগ সৃষ্টি হচ্ছে তার অধিকাংশ মানুষের সৃষ্ট । এ দুর্যোগ নিয়েন্ত্রণ করা সম্ভব যদি মানুষ সচেতন হয়।
বক্তারা আরো বলেন, রাঙামাটিতে অপরিকল্পিতভাবে রাস্তা ও বাড়িঘর নির্মাণ করা হচ্ছে। এর কারণে বিভিন্ন দুর্যোগে তা সহজে নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পাহাড়ের উপরে অপরিকল্পিতভাবে বহুতল ভবন নির্মাণ করা হচ্ছে। কাপ্তাই হ্রদ দখল করে বাড়ি নির্মাণ করা হচ্ছে। এতে বর্ষাকালে দুর্যোগ সৃষ্টি হচ্ছে। মানুষ সচেতন হলে এ দুযোর্গ সৃষ্টি হত না। তাই মানুষকে সচেতনের বিকল্প নেই।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম, রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দিদারুল আলম ও জেলা স্কাউটের সাধারণ সম্পাদক নুরুল আবছার প্রমুখ।
আলোচনাসভা শেষে ভূমিকম্পে মানুষের করণীয় সম্পর্কে সচেতনতা সৃষ্টি করতে এবং আগুন লাগল তা নিয়ন্ত্রণে করণীয় কি তা নিয়ে মহড়া পরিচালনা করেন রাঙামাটি ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited