আলমগীর মানিক | ০৩:৫৮ পিএম, ২০২৩-১০-১৩
আলমগীর মানিক
গাজায় ফিলিস্তিনি জনগণের উপর নৃশংস ইসরায়েলি আক্রমণ, বর্বোরচিত হত্যাযজ্ঞ ও আগ্রাসন বন্ধের দাবিতে রাঙামাটি শহরের একাধিক স্থানে মানববন্ধন করেছে জেলার সর্বস্তরের জনসাধারণ। শুক্রবার জুমার নামাজের পর শহরের দোয়েল চত্বর ও রাঙামাটি শহরের প্রবেশমুখ মানিকছড়িতে আয়োজিত পৃথক এই মানববন্ধন কর্মসূচীতে সর্বস্তরের মানুষজন রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের উপর এসব কর্মসূচী পালন করে। কর্মসূচি থেকে ফিলিস্তিনের হামাস বাহিনী ও নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করা হয়।
রাঙামাটি শহরের দোয়েল চত্বরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ফিলিস্তিনের সাধারণ মানুষের প্রতি যে জুলুম-নির্যাতন চলমান, তার প্রতিবাদে আজ আমরা সমবেত হয়েছি। আমরা জাতিগতভাবে পৃথিবীর নিপীড়িত মজলুম মানুষের পক্ষে। কোনো দখলদার হানাদার বাহিনীকে আমরা সমর্থন করি না। ফিলিস্তিনের ভূমিতে আশ্রয় নিয়ে দখলদার ইসরায়েলিদের আগ্রাসন কখনোই মেনে নেয়ার মতো নয়। গত ৭০ বছর ধরে দখলদার বাহিনী ফিলিস্তিনীদের ঘর-বাড়ি, নারী ও শিশুদের ওপর আক্রমণ চালিয়েছে।
ইসরায়েলের অবৈধ দখলদারির তীব্র প্রতিবাদ জানাচ্ছি। চলমান সংঘর্ষে আমরা সাধারণ রাঙামাটিবাসী ফিলিস্তিনের নিপীড়িত জনগণের প্রতি সংহতি প্রকাশ করছি। আমরা মুক্তিকামী জনতার প্রতি সংহতি জানাচ্ছি। বক্তারা বলেন, ফিলিস্তিনের প্রতিটি প্রাণ আমাদের ভাই; প্রতিটি নারী আমাদের মা; আমাদের বোন। আল আকসার পবিত্র ভুমি আমাদের কাছে মাতৃভূমিতুল্য। আমরা ফিলিস্তিনের জন্য ছিলাম; আছি; ইনশাআল্লাহ আমৃত্যু থাকবো। পরে মানববন্ধন শেষে ফিলিস্তিনের মুক্তিকামী জনগণ ও বাংলাদেশের উত্তরোত্তর উন্নতির জন্য দোয়া করা হয়।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited