নিজস্ব প্রতিবেদক | ০৫:৪১ পিএম, ২০২০-১১-০৮
রাঙ্গামাটি জেলা শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা রাঙ্গামাটি জেলা প্রশাসন ও নিরাপত্তা বাহিনী। এ উদোগকে স্বাগত জানিয়েছে ঐক্যমত পোষণ করেছেন রাঙ্গামাটি আইন শৃঙ্খলা সভার সদস্যরা। বক্তারা বলেন, সিসি ক্যামেরা লাগানো হলে রাঙ্গামাটি শহরের আইন শৃঙ্খলা অনেক উন্নতি হবে। সন্ত্রাসী ও সংঘর্ষকারীরাও নিজেরাই সচেতন হয়ে যাবে। কারণ নিরাপত্তা বানিহীর সদস্যরা কন্ট্রোল রুমে বসেই রাঙ্গামাটি শহরকে নিয়ন্ত্রণ করতে পারতো।
রবিবার ৮ নভেম্বর রাঙ্গামাটি জেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদের সভাপতিত্বে সভায় রাঙ্গমাটি অতিরিক্ত জেলা প্রশাসক শিল্পী রানী রায়, রাঙ্গামাটি পৌর মেয়র মোঃ আকবর হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ত্রিদীব কান্তি দাশ, রাঙ্গামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা, আঞ্চলিক পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগেরসহ সভাপতি হাজী মোঃ কামাল উদ্দিন, রাঙ্গামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল হক, প্রবীন সাংবাদিক সুনীল কান্তি দে, প্রবীন সাংবাদিক এস,এম শামসুল আলম, রাঙ্গামাটি সাংবাদিক ফোরাম সভাপতি নন্দন দেবনাথ সহ অন্যান্য কর্মকর্তারা এবং আইন শৃঙ্খলা সভার সদস্যরা উপস্থিত ছিলেন।
রাঙ্গামাটি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ বলেন, রাঙ্গামাটি জেলা শহরকে যদি সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয় তাহলে সন্ত্রাস, মাদক সহ বিভিন্ন অপরাধ মুলক কার্যক্রম কমে আসবে। রাঙ্গামাটি শহরের প্রবেশ মুখ মানিকছড়ি থেকে শুরু করে পুরো শহরকে সিসি ক্যামেরার আওতায় আনলে একটি জায়গা থেকেই মনিটর করা যাবে। দিনে ও রাতে ২৪ ঘন্টায় শহর নজরদারীতে থাকবে। কোথাও কোন অপরাধ হলেই সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করা যাবে।
রাঙ্গামাটি জেলা প্রশাসক এ,কে,এম মামুনুর রশিদ তার বক্তব্যে বলেন, রাঙ্গামাটি শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসার পরিকল্পনা অনেক আগেই নেয়া দরকার ছিলো। বর্তমান অবস্থাতে শহরকে সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা গেলে অপরাধ কমে আসবে। তিনি বলেন এই জন্য সকলের সহযোতিতা প্রয়োজন। রাঙ্গামাটির সকল প্রশাসন ও উন্নয়ন সংস্থা গুলো যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাহলে সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসতে কষ্ট হবে না। তিনি বলেন, আমরা প্রথমে অল্প কিছু দিয়েই এই কার্যক্রম শুরু করতে চেষ্টায় আছি। সকলের সহযোগিতা পেলে ব্যাপক আকারে করা হবে।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited