নিজস্ব প্রতিবেদক | ০৫:৪৬ পিএম, ২০২০-১১-০৮
রাঙ্গামাটিতে ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উদ্যোগে আর্ন্তজাতিক রেডি গ্রাফার দিবস উদযাপন ও মুক্তিযুদ্ধের চেতনায় তথ্য প্রযুক্তি প্রসারে প্রত্যাশা ও প্রাপ্তিতে আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) সকালে রাঙ্গামাটি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ের অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় চেয়ারম্যান মোঃ দুলাল মিয়া।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ, রাঙ্গামাটি এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের পরিচালক মোঃ নাছির উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ বেলাল হোসেন, ধর্ম বিষয়ক পরিচালক হাজ্বী আবুল কালাম, চট্টগ্রাম বিভাগীয় সদস্য নুরুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনাকে জাগ্রত করতে রেডি গ্রাফারের ভূমিকা অপরিসীম। ১৯৭১ সালে এই রেডি গ্রাফারের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এর মাধ্যমে সারা দেশের মানুষ জেনে ছিলো স্বাধীন বাংলাদেশের নাম। পরবর্তীতে রেডি গ্রাফার থেকে রেডিও গ্রাফার হিসেবে শব্দটি রুপান্তিরিত করা হয়। আর বর্তমান আওয়ামীলীগ সরকার রেডি গ্রাফার সর্ম্পকে জানাতে ও তার প্রসার ঘটাতে কাজ শুরু করেছে। তাই সবাই মিলে রেডি গ্রাফারকে মানুষের মাঝে পৌঁছে দিতে এক হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।
সভায় বক্তারা আরো বলেন, রাঙ্গামাটির দূর্গম এলাকার মানুষ এখনো রেডিও এর উপর নির্ভশীল। দেশে দূর্যোগ, কৃষিসহ সরকারের উন্নয়নের ধারাবাহিকতা জানতে রেডিও কোন বিকল্প নেই। কারণ পার্বত্যাঞ্চলে অনেক দূর্গম এলাকা আছে যেখানে এখনো বিদ্যুতের আলো পৌঁছাইনি। তাই দূর্গম এলাকার মানুষ দেশের সব খবরা খবর পেয়ে থাকেন রেডিও এর মাধ্যমে। কিন্তু পার্বত্য এলাকায় এখনো পূণাঙ্গ রেডিও ষ্টেশন চালু করা হয় নাই। তাই সরকারকে পার্বত্য জেলা রাঙ্গামাটিতে একটি পূর্ণাঙ্গ রেডিও ষ্টেশন চালুর দাবী জানান।
বক্তারা বলেন, পার্বত্য এলাকায় রেডিও মাধ্যমে দেশের আনাচে কানাচে সব কিছু জানতে পারছে তেমনী পার্বত্য এলাকার মানুষের সুখ, দুঃখ দূর্দশার সব খবর সেই সময় থেকে মানুষের মাঝে পৌছে দিয়েছেন দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমির প্রকাশক ও সম্পাদক চারণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদ। তিনি বাংলাদেশ বেতারের শুরু থেকে পাহাড়ের সব খবরা খবর পৌছে দিয়েছেন গ্রাম থেকে শহরে। তিনিই হচ্ছেন পাহাড়ের সাংবাদিকতার বাতি ঘর। তার হাত ধরেই পাহাড়ে সাংবাদিকদের সৃষ্টি। তাই আমরা চাই সাংবাদিকতার পথিকৃত ও চারণ সাংবাদিক দৈনিক গিরিদর্পণ ও সাপ্তাহিক বনভূমির প্রকাশক ও সম্পাদক চারণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে রাষ্ট্রীয় পদক প্রদান করা হোক। যাতে করে তার কর্মময় সারা জীবনের প্রাপ্তি স্মৃতি হয়ে থাকে। তাই সরকারের কাছে আমাদের অনুরোধ পাহাড়ের সাংবাদিকতার পথিকৃত ও চারণ সাংবাদিক আলহাজ্ব এ কে এম মকছুদ আহমেদকে তার প্রাপ্তি প্রদান করা হয়।
পরে মুজিববর্ষ উদযাপন উপলক্ষে মানবাধিকার কর্মীদের শপথ গ্রহন ও পরিচয়পত্র বিতরন করা হয়।
মেহেদী হাসান : রাঙামাটিতে ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচির অংশ হিসেবে পথসভা করেছে ইনকিলাব মঞ্চ। বুধবার (৪ নভেম্বর) à¦...বিস্তারিত
আজগর আলী খান : রাঙামাটির দুর্গম পাহাড়ি জনপদে যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষার প্রসার, চিকিৎসাসেবা, ধর্মীয় প...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited