আল মামুন | ০৪:৩৮ পিএম, ২০২৩-১০-৩০
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় গভীর রাতে সাবেক ছাত্রলীগ নেতার মোটর সাইকেলে আগুন আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (মঙ্গলবার দিবাগত রাত ৩০ অক্টোবর ২০২৩) গভীর রাতে মাটিরাঙ্গার হর্টিকালচারের সামনে এ ঘটনা ঘটে। মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে উল্লেখ করা হয়, ২৯অক্টোবর দিবাগত রাত ১২.১৫ মিনিটের দিকে মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পারভেজ মিয়া খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন স্ত্রীকে দেখে মোটরসাইকেল যোগে মাটিরাঙ্গাতে ফেরার সময়,খাগড়াছড়ি জেলা বিএনপি সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরীর বাড়ি সংলগ্ন মাটিরাঙ্গা নার্সারী সামনে "জিয়ার সৈনিক এক হও,খালেদা জিয়া জিন্দাবাদ" স্লোগান দিয়ে এলাকার চিহ্নিত বিএনপি সন্ত্রাসীরা, মোঃ পারভেজ মিয়ার গাড়ি গতিরোধ করে,লাঠিপেটা করে মোটর সাইকেলটি আগুন ধরিয়ে দেয়।
এ ঘটনার জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে অগ্নি সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানানো হয় সংগঠনের পক্ষ থেকে। এ ঘটনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রতিবাদের ঝড় উঠে। একই সাথে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবী তোলেন নেতাকর্মীরা।
ঘটনার সত্যতা স্বীকার করে মাটিরাঙা থানার ওসি মো: জাকারিয়া বলেন, মোটর সাইকেলে আগুন দেয়ার ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ করে এবং আরো অনেককে অজ্ঞাত আসামী করে মামলা হয়েছে। পরে অভিযান চালিয়ে ২ আসামীকে আটক করা হয়েছে। তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রম চলছে জানিয়ে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
অন্যদিকে ঘটনার দায় অস্বীকার করে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. বদিউল আলম বলেন, নিজেরাই মোটরসাইকেল পুড়িয়ে বিএনপির উপর দায় চাপানোর চেষ্টা করছে আওয়ামী লীগ। তিনি এটি রাজনৈতিক অপকৌশল বলে মন্তব্য করে মামলার নামে বিএনপি নেতাকর্মীদের ধর-পাকড়ের নিন্দা জানান।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ির সাজেকে শান্তিলাল চাকমাকে জবাই করে হত্যা করে তার রক্ত পান করার ঘটনায় দায়েরকৃত...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited