আল মামুন | ০৪:৫০ পিএম, ২০২৩-১০-৩১
টানা তিনদিনের সড়ক অবরোধের প্রথম দিন খাগড়াছড়িতে বিএনপির লুকোচুরি পিকেটিং করতে দেখা গেছে। তবে কড়া নজরদারী ছিলো পুলিশের। মঙ্গলবার (৩১ অক্টোবর ২০২৩) সকাল থেকে সড়ক অবরোধে যাত্রীবাহি দুরপাল্লার যানবাহন চলাচল না করলেও ছেড়ে গেছে কাঁচামাল বোঝাই ট্রাক।
এদিকে-চোরাগুপ্তা ভাবে জেলার বিভিন্ন সড়কে গাছের গুড়ি ফেলে, কাঠের টুকরো ও টায়ার জ¦ালিয়ে সড়ক অবরোধের চেষ্টা চালায় পিকেটাররা। তবে পুলিশের উপস্থিতি সে চেষ্টাকে ব্যর্থ করে দেয়। সব ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে থাকা আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ছিলো সর্তক।
সোমবার রাত থেকে খাগড়াছড়ির বিভিন্ন সড়কে ম্যাজিেিস্ট্রটের নেতৃত্বে পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে। সকাল সাড়ে ১১টায় জেলা শহরের ভাঙাব্রীজ এলাকা থেকে পূর্বের এক মামলার আসামী হৃদয় (২৩) নামের এক যুবককে পুলিশ আটক করে বলে জানান পুলিশ।
অবরোধে অভ্যন্তরীন ও দুর পাল্লা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও খাগড়াছড়ি জেলা শহরসহ উপজেলাগুলোতে মোটর সাইকেল,টমটম ও সিএনজিসহ ছোট পরিবহন চলাচল ছিলো স্বাভাবিক। তবে বেলা বাড়ার সাথে সাথে বেড়েছে পরিবহন চলাচলের সংখ্যাও। এ সংবাদ লেখা পর্যন্ত জেলার কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ঢিলে-ঢালা ভাবে পালিত হয়েছে সড়ক অবরোধ।
অবরোধের পরিস্থিতি ও সার্বিক বিষয়ে খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর বলেন, খাগড়াছড়ি সর্তকতার সাথে কাজ করছে জেলা পুলিশ। সব ধরনের চিন্তা মাথায় রেখে সাধারন মানুষের সার্বিক নিরাপত্তা যেন ব্যাঘাত না ঘটে সে লক্ষ নিয়ে পুলিশের সকল ইউনিট কাজ করছে। একই সাথে সব ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলার জন্য পুলিশের প্রস্তুতির রয়েছে জানিয়ে খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রয়েছে বলে তিনি জানান।
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের রুমা উপজেলার বগালেক সড়কের পেঁপে বাগান এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই পর্যটকের ...বিস্তারিত
সোহেল রানা : রাঙামাটি শহরে অপরাধ দমনে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৪টি মামলার পলাতক এক শীর্ষ আসামিসহ মোট আটজনকে গ্র...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : বান্দরবানের দুর্গম রুমা উপজেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক আকার ধারণ করেছে। গত ১৫ দিনে হামে আক...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : রাঙ্গামাটি জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট প্রোজ্জল চাকমা আবারও বাংলাদেশের সহকারী অ্যাটর্...বিস্তারিত
নাজিম আল হাসান : রাঙ্গামাটির লংগদু উপজেলার ভাসান্যাদমে ভাসান্যাদম গাউছিয়া তৈয়বিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদর...বিস্তারিত
নানিয়ারচর প্রতিনিধি : পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ, বাসযোগ্য ও টেকসই বাংলাদেশ গড়...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited