নিজস্ব প্রতিবেদক | ১০:১২ পিএম, ২০২৩-১১-০২
বান্দরবানের লামায় গহীন জঙ্গল থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো লাশের পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছেন লামা থানার পুলিশ। আজ বৃহস্পতিবার রাত আটটার দিকে গজালিয়া ইউনিয়নের বাইশপাড়ি মোস্তফা গ্রুপের বাগানের পাশে অজ্ঞাত ব্যক্তির পঁচা ও গলিত মরদেহ লাশ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় হিল ভিডিপি সদস্য মোঃ রফিক ও হাফিজ উদ্দিন জানান, লামা- সুয়ালক সড়কে গজালিয়া মোস্তফা গ্রুপ রাবার বাগানের পাশে জঙ্গলে লাশটি পড়ে ছিল। লাশ পঁচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে। লাশের গায়ে কোন কাপড় নেই। মরদেহটি পুরুষ মানুষের এটা বুঝা যাচ্ছে। লাশের পাশে একটি বার্মিজ লুঙ্গি পাওয়া গেছে।
সেই থেকে ধারণা করা হচ্ছে লাশটি কোন উপজাতি লোকের হতে পারে।
সত্যতা নিশ্চিত করে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামীম শেখ জানিয়েছেন, স্থানীয়দের খবর পেয়ে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধারের কাজ চালাচ্ছে পুলিশ। চার হতে পাঁচদিন আগে লাশ গহীন জঙ্গলে পড়েছিল। লাশ পচেঁ গেছে। তবে এখনো পরিচয় সনাক্ত করা যায়নি।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited