নিজস্ব প্রতিবেদক | ১২:৫১ এএম, ২০২৩-১১-০৯
রাঙামাটি শহরের ভেদভেদীতে গত শনিবার (০৪ নভেম্বর) দ্রুতগতির যাত্রীবাহি বাস কর্তৃক সিএনজি অটোরিক্সাকে চাপা দেওয়ার ঘটনায় মূল অভিযুক্ত বাস চালককে আটক করেছে কোতয়ালী থানা পুলিশ।
বিষয়টি পুলিশের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করে জানিয়েছে, উক্ত চালককে প্রযু্ক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে । বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় রাঙামাটির পুলিশ সুপারের কার্যালয়ে এই ব্যাপারে আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গত শনিবার বেলা আড়াইটার সময় ভেদভেদী বাজারের পাশেই রাঙামাটি-চট্টগ্রাম সড়কের ধারক দেয়াল নির্মাণকাজে নিয়োজিত একটি ড্রামট্রাককে সাইট দিতে যাত্রীবাহি অটোরিক্সাটি রাস্তার পাশেই সাইট করাকালীন সময়ে চট্টগ্রাম থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা দ্রুতগামি যাত্রীবাহি বিরতিহীন বাসটি (খাজা গরীবে নেওয়াজ, চট্টমেট্রো-জ-১১০০১৮) সিএনজি অটোরিক্সার পেছনে সজোরে ধাক্কা দিলে যাত্রীবাহি অটোরিক্সাটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনার পরপরই বাস চালক পালিয়ে যায়।
স্থানীয়রা এগিয়ে এসে গুরুত্বর আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করে। রাঙামাটি জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক দুইজন পাহাড়ি নারীকে মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন, গুরি মালা চাকমা(৩৫) ও ফড়ি চাকমা(৫০)। তারা উভয়েই সদর উপজেলাধীন সাপছড়ির যৌথখামার এলাকার বাসিন্দা।
এই ঘটনায় আহতরা হলেন, সিএনজি চালক পিন্টু চাকমা(২২), যাত্রী রিকন চাকমা(৩০), রিপন চাকমা(৪০) ও পরি চাকমা(৪০)।
বাস চালককে আটকের ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় জানিয়েছেন, আটককৃত চালককে কোতয়ালী থানা পুলিশের একটি টীম চট্টগ্রামে অবস্থান করছে। তারা সকালে ফিরে আসবে। বেলা সাড়ে ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited