নিজস্ব প্রতিবেদক | ০৭:৫৯ পিএম, ২০২৩-১১-১৩
রাঙামাটি শহরে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় এক ব্যক্তিকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি জেএসএস এর সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডার বলে জানাগেছে। আটককৃত শান্তিময় চাকমা রাঙামাটির বাঘাইছড়ির সারোয়াতলীর বাসিন্দা বলে নিশ্চিত করেছে কোতয়ালী থানা কর্তৃপক্ষ।
সে কি কারনে রাঙামাটিতে আসছে এবং কার কার সাথে সে যোগাযোগ করতে সে সকল বিষয়ে বিশদ খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন একজন উদ্বর্তন কর্মকর্তা।
এদিকে, আটকের বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন জানান, আমরা তাকে সোমবার বিকেলে রাঙামাটি শহরের কে কে রায় সড়ক এলাকা থেকে আটক করেছি। তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ চলছে, এরপর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নিরাপত্তাবাহিনীর সূত্র জানিয়েছে, আটককৃত ব্যক্তি জেএসএস’র সশস্ত্র গ্রুপের সক্রিয় সদস্য এবং কোম্পানী কমান্ডারের দায়িত্ব পালন করতো। সে প্রায় সময় ভারতে আসা-যাওয়া করতো। জেএসএস এর সক্রিয় গ্রুপে সে শ্যামল চাকমা এবং ভারতে সে আশিষ চাকমা নামে পরিচয় বহণ করতো। একটি সূত্র জানিয়েছে, সে জেএসএস এর সশস্ত্র গ্রুপের সাথে সরাসরি সম্পৃক্ত এটা নিশ্চিত হওয়া গেছে তার কাছেই প্রাপ্ত একটি ছবি থেকে।
ছবিটিতে দেখা গেছে অপর দু’জনের সাথে মধ্যখানে সে বিদেশী ভারী রাইফেল নিয়ে বসে। অপরদু’জনের কাছেও একই ধরনের একে-৪৭ এর মতো অস্ত্র রয়েছে। সূত্রটি জানিয়েছে, আটককৃত ব্যক্তি ভারতের বিভিন্ন ব্যাংকে একাউন্ট রয়েছে এবং সেখানের নাগরিকত্ব রয়েছে তার।
বিশ্বস্থ একটি সূত্র জানিয়েছে, আটককৃত ব্যক্তি একটি আঞ্চলিকদলের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তির সাথে তার সরাসরি যোগাযোগ রয়েছে। এছাড়াও সে ভারতে করুনালংকার ভান্তের ডান হাত বলে জানিয়েছে সূত্রটি।
এছাড়াও উক্ত ব্যক্তি ভারত থেকে সীমান্ত দিয়ে আঞ্চলিকদলের জন্য অস্ত্র আনানেওয়ার দায়িত্ব পালন করে।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited