আল মামুন | ১১:৫৭ পিএম, ২০২৩-১১-১৮
খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড এর নির্বাচনে নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ব্যালটের প্রতিদ্বন্দ্বীতার চেয়ার প্রতিকে ১৩৯ ভোট পেয়ে দ্বিতীয় বারের মত সভাপতি নির্বাচিত হয়েছে হাজ্বী মো: কাশেম। সাধারন সম্পাদক পদে গোলাপ ফুল প্রতিকে ১২৩ ভোটে মনির হোসেন দ্বিতীয় বারের মতো জয় লাভ করেন।
সংগঠনটির ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ এ ভোটে সহ-সভাপতি পদে ১১০ ভোটে বটগাছ প্রতিকে দীন মোহাম্মদ,সহ-সাধারন সম্পাদক পদে নলকুপ চশমা প্রতিকে ১০১ ভোটে বখতিয়ার উদ্দিন চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মাছ প্রতিকে ৯৬ ভোটে মো: নূর নবী, কোষাধ্যক্ষ পদে- ফুটবল প্রতিকে ১১৬ ভোটে মো: মোস্তফা এবং কার্য নির্বাহী সদস্য পদে- কলসি প্রতিকে ১১৯ ভোটে রফিক উদ্দিন সিদ্দিকী, বাঘ প্রতিকে ৮৭ ভোটে পংকজ বড়ুয়া ও মোবাইল ফোন প্রতিকে ৮০ ভোট পেয়ে হাজী খোরশেদ আলম জয়যুক্ত লাভ করেন।
নেতৃত্বের ভাগ্য নির্ধারনী লড়াইয়ে শনিবার (১৮ নভেম্বর ২০২৩) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে। প্রার্থী ও ভোটারদের উৎসব মুখোর পরিবেশে ভোট শেষে ভোটাররা তাদের নেতা নির্বাচন করে সকলেই খুশি। সর্বশেষ ২০ প্রার্থীর বিপরীতে ত্রিবার্ষিক এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করে ১৬৫ ভোটার।
“খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমিতি লিমিটেড” এর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি’র দায়িত্ব পালন করবে খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় অফিসার মোহাম্মদ জহির উদ্দিন,এছাড়াও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে হিল্টন ত্রিপুরা ও থৈইউপ্রু মগ দায়িত্ব পালন করছে বলে সংগঠন সূত্র জানায়।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited