আলমগীর মানিক | ০২:২৭ এএম, ২০২৩-১১-৩০
হাইকোর্টের নিষেধাজ্ঞার পরপরই রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলার সকল অবৈধ ইটভাটা বন্ধে সাড়াশি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে অবৈধভাবে গড়ে উঠা ইটের ভাটাগুলোকে আর্থিক জরিমানা করে নোটিশ টাঙিয়ে সকল কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে মর্মে মামলার বাদী হাইকোর্টের সিনিয়র আইনজীবি অ্যাডভোকেট মনজিল মোরশেদ এরমাধ্যমে হাইকোর্টের সংশ্লিষ্ট্য বেঞ্চকে বিষয়টি অবহিত করা হয়।
এদিকে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে ইট ভাটা পরিচালনা করছে একটি সিন্ডিকেট চক্র। রাঙামাটির লংগদু উপজেলা সদরে প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে দিনে-দুপুরেই ইটভাটা চালু রেখে ইট পোড়ানোর কার্যক্রম পরিচালনা করছিলেন জনৈক নাসির উদ্দিন। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বুধবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করেছেন লংগদু উপজেলার ইউএনও অফিস।
ইউএনওর নির্দেশে সহকারী কমিশনার(ভূমি) মোঃ মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত উক্ত অভিযানে লংগদু’র আটারকছড়া ইউনিয়নের বামেছড়া নামক এলাকায় জনৈক নাসিরের ইটভাটা চালু অবস্থায় দেখে সেখানে তাৎক্ষনিকভাবে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় ইটভাটার মালিককে অর্থ দন্ডে দন্ডিত করার পাশাপাশি ভাটা ড্রামের দুটি চুল্লি ভেঙ্গে দেওয়া হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন-২০১৩ অনুযায়ী নগদ অর্থদন্ড ৫০ হাজার টাকা জরিমানা, এবং ইট ভাটার চুল্লী ধবংস করে ইটভাটাতে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশনা প্রদান করেন মোবাইল কোর্ট পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট।
এসময় লংগদু থানার এএসআই সাঈদুর রহমানসহ পুলিশ ও ইউএনও অফিসের কর্মকর্তা-কর্মচারিগণের পাশাপাশি স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited