আলমগীর মানিক | ১২:৪৯ এএম, ২০২৩-১২-০১
আলমগীর মানিক
শেষ দিনে পার্র্বত্য জেলা রাঙামাটিতে ২৯৯ নং আসনের জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে সর্বমোট ৫জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জেলার রিটার্নিং কর্মকর্তার হাতে জমা দিয়েছেন। ৩০শে নভেম্বর বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকেলে রাঙামাটির জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন জানিয়েছেন, আওয়ামী লীগের নৌকা প্রতিকের দীপংকর তালুকদার, জেএসএস নেতা স্বতন্ত্র প্রার্থী ঊষাতন তালুকদার, জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের হারুনুর রশিদ মাতব্বর, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এর প্রার্থী অমর কুমার দে ও তৃণমুল বিএনপির প্রার্থী হাফেজ মোহাম্মদ মিজানুর রহমান এই পাঁচজন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি পার্বত্য জেলার ২৯৯ নং আসনে এককভাবে আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন ৪ বার নির্বাচিত ও বর্তমান সংসদ সদস্য দীপংকর তালুকদার। এই আসনে সতন্ত্র প্রার্থী জনসংহতি সমিতি পিসিজেএসএস’র কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক এমপি ঊষাতন তালুকদার।
সব মিলিয়ে পার্বত্য জেলা রাঙামাটির ২৯৯ নং আসনটিতে বিএনপি যদি নির্বাচনে না আসে তা হলে এবার লড়াই হবে দ্বিমুখী। যা আওয়ামী লীগ ও জেএসএস’র মধ্যে।
রাঙামাটির জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন খান জানিয়েছেন, এখনো পর্যন্ত রাঙামাটির নির্বাচনী পরিবেশ খুবই ভালো, ইতিমধ্যেই আমরা সকল প্রার্থীসহ নির্বাচন সংশ্লিষ্ট্যদের সকলপ্রকার আইন বিধি বিধান মেনে চলার জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছি। সার্বক্ষনিক সকলকিছুর উপর নজর রাখা হচ্ছে জানিয়ে রিটার্নিং কর্মকর্তা বলেন, আশা করছি আমরা একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচন করতে পারবো।
প্রসঙ্গত: রাঙামাটিতে ২৯৯নং আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার ৩৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২লাখ ৪৬ হাজার ৯৭৩ জন, নারী ভোটার ২ লাখ ২৬ হাজার ৩৮৯জন।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited