আলমগীর মানিক | ০৮:৪৬ পিএম, ২০২৩-১২-০২
আলমগীর মানিক
পার্বত্য শান্তিচুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ায় পাহাড়ের সমস্যা দিন দিন ঘনীভূত হচ্ছে বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক জলিমং মারমা।
তিনি বলেন, পার্বত্য চুক্তি স্বাক্ষরের ২৬ বছরেও এই চুক্তির মৌলিক বিষয়সমূহ বাস্তবায়িত না হওয়ায় পার্বত্য চট্টগ্রামে পাহাড়ী অধ্যুষিত অঞ্চল হিসেবে তাদের অনন্য বৈশিষ্ট্য সংরক্ষণ ও বিকাশের কাজটি এখনো অসম্পূর্ণ থেকে গেছে। তাই আমরা চাই সরকার শান্তি চুক্তি যেসব ধারা অবাস্তবায়িত হয়ে আছে তা দ্রুত বাস্তবায়ন করে পাহাড়ে শান্তির সুবাতাস বয়ে আনুক।
শনিবার (২ ডিসেম্বর) দুপুরে পার্বত্য চুক্তির পুর্নাঙ্গ বাস্তবায়নের দাবীতে রাঙামাটি জিমনেশিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলার উদ্যোগে গণসমাবেশ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেএসএস জেলা সভাপতি গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে উক্ত গণসমাবেশে বক্তব্য রাখেন, আদিবাসী ফোরাম পার্বত্য অঞ্চলের সভাপতি প্রকৃতি রঞ্জন চাকমা, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটি সহ ছাত্র বিয়ষক সম্পাদক জুয়েল চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাধারণ সম্পাদক শান্তি দেবি তঞ্চঙ্গ্যা, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রাম চুত্তির ২৬ বছর অতিক্রান্ত হলেও আমলাতান্ত্রিক জটিলতা ও নানা ভাবে কুটকৌশলের কারণে পূর্ণাঙ্গা চুক্তি বাস্তবায়ন বাধা প্রাপ্ত হচ্ছে। আর পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) সম্পাদিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে।
এসব কারণে ভূমি কমিশন এখনো পুরোপুরি কাজ শুরু করতে পারছে না। আর পার্বত্য চুক্তিকে আটকে রেখে ধীরে ধীরে নিঃশেষ করার পাঁয়তারা করে যাচ্ছে। তাই এই পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রাম চুক্তি নিয়ে দুরত্ব ও লুকোচুরি না করে সরকারকে উদার মনোভাব নিয়ে পার্বত্য চট্টগ্রাম চুক্তি দ্রুত পূর্ণাঙ্গ বাস্তবায়নে এগিয়ে আসার আহবান জানান বক্তারা।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited