নিজস্ব প্রতিবেদক | ০৩:০১ এএম, ২০২৩-১২-০৩
"সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প'' এর আওতায় নানিয়ারচর জোনের উদ্যোগে ০২ ডিসেম্বর ২০২৩ তারিখ পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি উদযাপন করা হয়।
উক্ত দিবস উপলক্ষে সকাল ৮.০০ টায়(বিএ-৭০৭৮ )লেঃ কর্ণেল এস.এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)জোন অধিনায়ক শান্তি র্যালীর শুভ উদ্বোধন করেন।
র্যালীটি নানিয়ারচর উপজেলার প্রধান ফটক হতে শুরু হয়ে নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
উক্ত র্যালীতে উপস্থিত ছিলেন জোন অধিনায়ক লেঃ কর্ণেল এস.এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি), উপজেলা চেয়ারম্যান প্রগতি চাকমা, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আমিমুল এহসান খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: নুর জামাল হাওলাদার, মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, অফিসার ইনচার্জ সুজন হালদারসহ কয়েক হাজার পাহাড়ি ও বাঙ্গালীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন।
উক্ত অনুষ্ঠান উপলক্ষে ছানা বাজার এলাকায় অসহায় পাহাড়ি জনগোষ্ঠীর জন্য নানিয়ারচর সেনাজোনের একটি ইউনিট শীতবস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করেন।
এছাড়া উক্ত কর্মসূচি উপলক্ষ্যে বুড়িঘাট পূনবার্সন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রী মেডিকেল ক্যাম্পেইন পরিচালনার মাধ্যমে গরীব, দুস্থ ও অসহায় নারী পুরুষ ও বৃদ্ধসহ প্রায় ৫'শতাধিক পাহাড়ি ও বাঙ্গালী রোগাক্রান্ত জনসাধারণকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ঔষধ বিতরণ করা হয়েছে।
উক্ত দিবসকে আরও প্রানবন্ত ও সাফল্যমন্ডিত করার লক্ষ্যে নানিয়ারচর উপজেলা মাঠ প্রাঙ্গণে অত্র উপজেলার স্থানীয়দের সাথে প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হবে এবং বিজয়ী দলকে পুরষ্কৃত করা হবে।
এ সময় (বিএ-৭০৭৮ )লেঃ কর্ণেল এস. এম. রুবাইয়াত হুসাইন (পিএসসি)জোন অধিনায়ক বলেন,বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর জোন তার দায়িত্বপূর্ণ এলাকায় এমন সম্প্রীতিমূলক কার্যক্রম অব্যাহত রাখবে এবং জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ী জনসাধারণের সার্বিক জীবনযাত্রার মান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাবে।
অহিদুল ইসলাম অভি : জাতীয় যুবদিবস ২০২৬ উপলক্ষে রাঙামাটিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১ ন...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক দানোত্তম শুভ কঠিন চীà¦...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির বনরুপা বিএম-২ মার্কেটে নতুন মোবাইল ফোনের দোকান ‘অল ইন ওয়ান বাই অ্যান্ড এক্সচেঞ্জ’-এর...বিস্তারিত
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক পাহাড়ের শিক্ষার মানোন্নয়নে নেওয়া হয়েছে নানা উদ্যোগ, চালু হয়েছে ই-লার্নিং কার্যকà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited