নুরুল কবির | ১১:৩৩ পিএম, ২০২৩-১২-১১
বান্দরবান সেনা রিজিয়ানের ৬৯ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন আহমেদ বলেছেন, পাহাড়ে শান্তি শৃংঙ্খলা স্বাধীনতা সর্বভৌমত্ব রক্ষা ছাড়াও সম্প্রীতি উন্নয়নসহ দেশ ও জাতির কল্যানের সেনা বাহিনীর ক্লান্তিহীন এবং অগ্রনি ভূমিকা যথাযথ মর্যাদায় পালন করছে। এছাড়াও পবিত্র বড় দিন (খ্রিষ্টমাস)পালন,অসহায়,হত দরিদ্র, শিক্ষার্থী,সাধারণ পরিবারের সমূহের নানান ভাবে মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে।
সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে থানচি উপজেলার বাকলাই সেনা ক্যাম্পে মানবিক সহায়তা প্রদানকালে সাংবাদিকদের তিনি এ সব কথা বলেন। “শান্তি,সম্প্রীতি, উন্নয়ন” শ্লোগানের বান্দরবান সেনা রিজিয়ন আয়োজনের সেনা বাহিনীর ১৬ ইস্ট বেঙ্গল পরিচালনায় থানচি উপজেলা দুর্গম বাকলাই সেনা ক্যাম্পের প্রাঙ্গনের সেনা বাহিনীর মানবিক সহায়তা ও শীত বস্ত্র কম্বল বিতরণ কর্মসূচী আওতায় শুভ উদ্ভোধন করেন ৬৯ পদাতিক ব্রিগেডিয়ার জেনারেল গোলাম মহিউদ্দিন ।
এ সময় বাকলাই ক্যাম্পে অধীনস্থল আশে পাশে অবস্থানরত বাসিংরাং ত্রিপুরা পাড়া, বাকলাই বম পাড়া, কুংহ্লা ম্রো পাড়া, কাইতং ম্রো পাড়া নিবাসী শীতার্থ, হত দরিদ্র, অসহায়, শতাধিক পরিবারকে দুইটি করে শীত বস্ত্র কম্বল, এবং বাসিংরাং ত্রিপুরা পাড়া পবিত্র বড়দিন পালন উপলক্ষ্যে নগদ ২০ হাজার টাকা, সাংস্কৃতিক পরিচর্চা জন্য কি বোর্ড, ফুটবল,খেলার জার্সিসহ নানান সামগ্রী বিতরন করেন।
এসময় ১৬ ইস্ট বেঙ্গল বাকলাই এলাকার ইউনিট অধিনায়ক লে: কর্নেল মো: জুলকার নায়েম পিএসসি, সেনা রিজিয়নের মেজর মো: শায়েখ উজ জামান,বাকলাই ক্যাম্পের অধিনায়ক মেজর মহেববুল্লাহ সাদী, আবাসিক চিকিৎসক ক্যাপ্টেন সালমান মেহেদী, প্রমূখ উপস্থিত ছিলেন।
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটির রাজস্থলীতে অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগে এক নারী ও এক পুরুষকে আটক করেছে প্রশাসন। পরে ভ্...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited