নিজস্ব প্রতিবেদক | ১০:৪৩ এএম, ২০২৩-১২-১২
খাগড়াছড়ির পানছড়ি উপজেলার লোগাং ইউপির অনিল কারবারী পাড়ায় প্রতিপক্ষের গুলিতে ৪ জন ইউপিডিএফ সদস্য নিহত হয়েছে।
সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা, রহিমসাহ ত্রিপুরা।
ইউপিডিএফ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও প্রশাসনের পক্ষ থেকে এখনো নিশ্চিত করা হয়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় এসব কর্মীরা জড়ো হয়ে একস্থানে খাবার খাচ্ছিলেন। এ সময় প্রতিপক্ষের গুলিতে এদের মৃত্যু হয়।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা জানান, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। খবর নিয়ে নিশ্চিত হওয়ার পর সঠিক তথ্য নিয়ে জানানো হবে।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited