আলমগীর মানিক | ০৪:২৭ পিএম, ২০২৩-১২-২৪
আলমগীর মানিক
পার্বত্য জেলা রাঙামাটিতে পৃথক ঘটনায় দ্ইু জনের মৃত্যু হয়েছে। জেলার নানিয়ারচর ও রাজস্থলী উপজেলায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন নানিয়ারচরের বাসিন্দা খুকুমনি চাকমা(৩৪) ও নির্মাণ শ্রমিক রাঙ্গুনিয়ার বাসিন্দা শাকিল(২৪)। তারা দু’জনেই শনিবার দিবাগত রাতে মৃত্যুবরণ করেছেন।
জানাগেছে, শনিবার রাতে পারিবারিক কলহের জের ধরে নানিয়ারচর সদর ২নং ইউনিয়নের কাউন্সিল পাড়ার বাসিন্দা মনোকুমার খীসার পুত্র খুকুমনি চাকমা (৩৪) নামের এক পাহাড়ি যুবক বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।
বিষপানের আলামত টের পেয়ে আত্মীয় স্বজন ও স্থানীয়রা মুমুর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে কর্তব্যরত চিকিৎসক সুচিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন।
২নং নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পী চাকমা জানান, ঘটনাটি স্থানীয়দের মাধ্যমে জেনেছি, সুচিকিৎসা জন্য নানিয়ারচর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরন করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদ মুঠোফোনে জানান, বিষ পানের কারন জানার চেষ্টা করছি,ময়না তদন্তের পর আমরা আইনি ব্যবস্থা নিব।
অপরদিকে, রাঙামাটির দূর্গম পাহাড়ি এলাকায় নির্মাণাধীন সীমান্ত সড়কের কাজে নিয়োজিত গাড়ি দূর্ঘটনায় পতিত হয়ে শাকিল নামের এক শ্রমিক নিহত হয়েছে। তিনি চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলার ব্রীজঘাটা এলাকার মনসফ আলীর ছেলে।
রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানাগেছে, শনিবার রাত দুইটার দিকে নির্মানাধীন সীমান্ত সড়কের সাইজল ক্যাম্প এলাকায় একটি বালির ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে উল্টে গেলে কয়েকজন শ্রমিক আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাতেই রাজস্থলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। পরে আহত শাকিলকে মৃত ঘোষণা করেন দায়িত্বরত চিকিৎসক।
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
মেহেদী হাসান : ২০০৬ সালের ২৮ অক্টোবর রাজধানীর পল্টনে আওয়ামী লীগের লাঠি-বৈঠার হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রাঙ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited