নিজস্ব প্রতিবেদক | ০৪:৩৭ পিএম, ২০২৩-১২-২৫
খাগড়াছড়ির পানছড়িতে অটোরিক্সা ও প্রাইভেট জিপের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক নিহত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩ টার দিকে খাগড়াছড়ি-পানছড়ি সড়কের পুরাবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত অটোরিকশা চালকের নাম জানা যায়নি। এ ঘটনায় প্রাইভেট জিপ চালক ডা. রাজেন্দ্র ত্রিপুরা আহত হয়েছে। পানছড়ি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল ও স্থানীয়রা হতাহতদের উদ্ধার করে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিউল আজম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উল্লেখ,ডা.রাজেন্দ্র ত্রিপুরা খাগড়াছড়ি সদর হাসপাতালে কর্মরত। এর আগে একাধিকবার তিনি নিজে গাড়ি চালিয়ে দুর্ঘটনায় কবলিত হয়েছেন। অভিযোগ আছে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর।
নিজস্ব প্রতিবেদক : খাগড়াছড়ির মানিকছড়িতে ২০১৯ সালে নিখোঁজ হওয়া মো. ইউসুফের দীর্ঘ সাত বছর পর সন্ধান মিলেছে সামাজিক যোগ...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি সদর জোনের উদ্যোগে সাপছড়ি মধ্যপাড়া আয়শা বেগম এবাদতখানায় ফ্লোর ম্যাট বিতরণ করা হয়েছে। সো...বিস্তারিত
মেহেদী হাসান : যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কার্যক্রম থেকে বিরত রেখে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে রাজনগর ব্...বিস্তারিত
মনির হোসেন : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্প...বিস্তারিত
আলমগীর মানিক : রোগীর পাশে যখন আপনজন থাকে না, তখন হাসপাতালই হয়ে ওঠে তাঁর সবচেয়ে বড় আশ্রয়। আর চিকিৎসাসেবার মূল ভিত...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : রাঙামাটিতে অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কোতয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited