আলমগীর মানিক | ০৮:১৫ পিএম, ২০২৩-১২-২৫
আলমগীর মানিক
রাঙামাটি শহরের রেডিও স্টেশন এলাকায় জ¦ালানি গ্যাসবাহি চলন্ত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মফিজুর রহমান নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। নিহতের বাড়ি রাঙামাটি শহরের তবলছড়িস্থ ধনামিয়ার টিলায়।
সোমবার সন্ধ্যারাত সোয়া সাতটার সময় এই দূর্ঘটনা ঘটে। এই ঘটনার পরপরই ঘাটক গ্যাসবাহি ট্রাকটিকে স্থানীয়রা আটকিয়ে ড্রাইভার জাহাঙ্গীর আলম(৫০)কে পুলিশের হাতে তুলে দিয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আমি ঘটনাস্থলেই রয়েছি এবং নিহতের মরদেহ উদ্ধার করতেছি, বিস্তারিত পরে জানানো হবে।
জানাগেছে, গ্যাসবাহি গাড়িটি ইউনিটেক্স এলপি গ্যাস কোম্পানীর মালিকানাধীন। চট্টগ্রামের ডিপো থেকে রাঙামাটির ভেদভেদীস্থ লোকনাথ মন্দিরের পাশে মা পেট্টোলিয়াম এন্ড এলপিজি অটোগ্যাস ফিলিং স্টেশন এর জন্য গ্যাস নিয়ে রাঙামাটি আসছিলো। রেডিও স্টেশন এলাকায় দ্রুতগতিতে নেমে আবার উটার সময় আকস্মিকভাবে লোকটিকে চাপায় দেয়। এসময় লোকটি গাড়ির পেছনের চাকায় পিষ্ট হয়ে রাস্তার উপরেই নির্মমভাবে মৃত্যুবরণ করে। এই ঘটনায় ড্রাইভারকে আটক করাসহ আইনানুগ ব্যবস্থাগ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।
অহিদুল ইসলাম অভি : সিসাদূষণের উৎস, স্বাস্থ্যঝুঁকি ও প্রতিরোধের উপায় সম্পর্কে জনসচেতনতা বাড়াতে চট্টগ্রামে মানববন্ধ...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সীমান্ত সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠী...বিস্তারিত
মেহেদী হাসান : পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং পাহাড়ের সব সমà...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটি জেনারেল হাসপাতালে একদিনে সফলভাবে সাতটি ছানি অপারেশন সম্পন্ন হয়েছে। দীর্ঘদিন ধরে দৃষ্à¦...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটিতে দুর্যোগে উপড়ে পড়া জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনের ছাতিম গাছটির স্থানে বাদাম গাছেà...বিস্তারিত
ওমর ফারুক সুমন : রাঙামাটির বাঘাইছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্à...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited